Saturday, September 5, 2026
28 C
Kolkata

বুরকিনা ফাসোয় ব্যারাকে গোলাগুলির পর সেনা অভ্যুত্থান, আটক প্রেসিডেন্ট

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্যাবোরকে একটি সেনা শিবিরে আটক করেছে বিদ্রোহী সৈন্যরা। রাজধানী ওয়াগাদৌগৌতে রোচের বাসভবনের আশপাশে রবিবার রাতে ভারী গোলাগুলির পর প্রেসিডেন্টকে সৈন্যরা আটক করেছে বলে দু’টি নিরাপত্তা সূত্র এবং পশ্চিমা একজন কূটনীতিক বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন। এর আগে, রবিবার দেশটির কয়েকটি সেনা শিবিরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটলেও সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়ে, তা অস্বীকার করেছে বুরকিনা ফাসোর সরকার।রয়টার্স বলছে, সোমবার সকালের দিকে প্রেসিডেন্টের বাসভবনের কাছে প্রেসিডেন্টের বহরের বেশ কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে। এর মধ্যে একটি গাড়িতে রক্তের দাগ ছিল। প্রেসিডেন্টের বাসভবনের আশপাশের বাসিন্দারা বলেছেন, তারা রাতভর ভারী গোলাগুলির শব্দ শুনেছেন।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories