Friday, March 6, 2026
28.9 C
Kolkata

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অগ্নিকাণ্ড : তৃণমূল-সমর্থিত শিক্ষাবন্ধু সমিতির অফিসে রহস্যজনক আগুন

আজকের ভারতবর্ষে যেখানে গণতন্ত্রের প্রতি এক নিঃসহায় আক্রমণ অব্যাহত, সেখানে লখিমপুর খেরি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার মাঝে একটাই স্পষ্ট – যেখানে বিরোধী মত প্রকাশ করা হয়, সেখানে গাড়ির চাপে মতপ্রকাশের স্বাধীনতাকেই নির্মমভাবে চুপ করানোর চেষ্টা করা হচ্ছে।

লখিমপুর খেরিতে কৃষক আন্দোলনরতদের উপর গাড়ি চালিয়ে নীরব করে দেওয়ার ঘটনাটি শুধু এক রক্তাক্ত অধ্যায় নয়, বরং গণতন্ত্রকে গলাটিপে হত্যা করার এক নির্মম প্রচেষ্টা। এখানে গাড়ির টায়ারের নিচে কেবল কৃষকের প্রাণ নেয়া যায়নি, বরং তাদের স্বাধীন মত প্রকাশের অধিকারকেও ধ্বংস করে দেয়ার চেষ্টা করা হয়েছে। এগুলো হল নির্মম স্বৈরাচারের চিহ্ন, যেখানে বিরোধী মতকে বলপূর্বক দমিয়ে দেওয়ার মাধ্যমে গণতন্ত্রের মূল ভিত্তিকেও প্রহার করা হচ্ছে।

এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একই নৃশংসতা পুনরাবৃত্তি হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যোগ দিতে আসা ওয়েবকুপার সদস্যদের মাঝে উদ্দীপ্ত ছাত্রবিক্ষোভের মুখোমুখি হওয়ার ভয়ে ছাএদের গাড়ি চাপা দেওয়া গণতন্ত্রকে কণ্ঠরোধের মরিয়া প্রচেষ্টা। এখানে শিক্ষার্থীদের কন্ঠস্বাধীনতা ও প্রতিরোধের চেতনাকেই এক সুসংগতভাবে চুপ করানোর জন্য যানবাহনের সহিংস প্রয়োগ করা হয়েছে।

গাড়ি চাপা দেয়ার অর্থ শুধু মাত্র একটি ছাত্র প্রাণে মেরে ফেলার প্রচেষ্টা বা হুমকি নয়, এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা – যেখানে সরকারের বিরোধিতা করা হয়, যেখানে গণতন্ত্রের কথা বলা হয়, যেখানে মুক্ত চিন্তার কথা বলা হয়, তাদের এটাই হুমকি দেওয়া যে
সরকার বিরোধিতা করলে তাদের পরিণতি প্রাণহানি হতে পারে। অতএব সরকার বিরোধিতা করোনা, যা হচ্চে মেনে নাও। এটি এক প্রকার গনতন্ত্রের হত্যা, যেখানে প্রতিটি চাকার স্পর্শে নাগরিক অধিকারগুলিকে এক এক করে চূর্ণবিচূর্ণ করা হচ্ছে।

যে রাষ্ট্র গণতন্ত্রকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করে, সেখানে এভাবে বিরোধী মতকে গাড়িচাপা দেওয়া এক ভয়াবহ ইঙ্গিত। মুক্ত চিন্তাকারক, বিদ্রোহী, বুদ্ধি ও সাহসিকতার চিহ্ন হিসেবে শিক্ষার্থী ও কৃষকরা যে প্রতিবাদ দেখিয়েছেন, তা শাসকের বুকে তীব্র ভয়ের সৃষ্টি করেছে।

এই ঘটনা স্পষ্টতই প্রমাণ করে করে – আজকের শাসকগণ গণতন্ত্রের মৌলিক অধিকারকে অবমূল্যায়ন করে, বিরোধী মতকে চুপ করানোর জন্য গাড়ির মতো যান্ত্রিক শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।

যেখানে যতই প্রতিবাদ উঠুক, গণতন্ত্রকে প্রাণবন্ত রাখতে হবে মুক্ত চিন্তা ও মতবাদের আগুন ছড়িয়ে দিতে হবে। কিন্তু আজকের ভারতবর্ষে যেখানে শাসকরা নির্লজ্জভাবে যানবাহনের চাকায় পিষে বিরোধী চেতনাকে নিস্তব্ধ করতে উদ্যমী, সেখানে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা কঠিন হলেও অসম্ভব নয়।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories