Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

যাদবপুর ঘটনাকে কেন্দ্র করে মার খাচ্ছে শূন্য সিপিএম!

যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়তে ওয়েবকুপার এক অনুষ্ঠানে এসে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিযোগ, সেই সময় শিক্ষামন্ত্রী-সহ অন্যান্য তৃণমূলপন্থী অধ্যাপকরাও বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের হাতে আক্রান্ত হন। কিন্তু বাস্তবে দেখা যায়, সেই ঘটনায় শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কাতে গুরুতর আহত হয়েছে বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র। 

স্বাভাবিকভাবেই শিক্ষামন্ত্রীকে ঘিরে এই বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি উভয়ই আঙুল তুলেছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের দিকে। ঘটনার পর থেকেই রাজ্যের বহু জায়গায় যেমন যাদবপুর, বারুইপুর, মেদিনীপুর-সহ অন্যান্য বেশ কিছু জায়গায় তৃণমূল-বিজেপির হাতে আক্রান্ত হয়েছে বামপন্থীরা, বন্ধ করে দেওয়া হয়েছে তাদের পার্টি অফিস। এবার বিষয় হল, বর্তমানে বিধানসভায় সিপিএমের আসনসংখ্যা শূন্য! তৃণমূল-বিজেপি উভয়েরই মতে, রাজ্য-রাজনীতি ও ভোটবাক্সে বর্তমানে বামপন্থীরা প্রাসঙ্গিকতা হারিয়েছে। তাদের বক্তব্য, আগামী দিনগুলোতেও নির্বাচনে শূন্য থাকবে বামপন্থীরা! অথচ, তাদেরই দাবি যাদবপুর, প্রেসিডেন্সির মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো ক্ষমতা ধরে রেখেছে বামপন্থী ছাত্ররা, তাদের মুছে ফেলতে দেওয়া হচ্ছে সার্জিকাল স্ট্রাইকের মতো নিদান!

এদিকে, চারদিক দিয়ে তৃণমূল-বিজেপির লাগাতার যৌথ আক্রমণই প্রমাণ করে দিচ্ছে যে তারা উভয়ই বামপন্থীদের মূল প্রতিপক্ষ-শক্তি বলে মনে করে। মার খেয়ে, মাটি আঁকড়ে, লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে রয়েছে যে আসলে বামপন্থীরাই, ঘটনার প্রবাহ সেই দিকেই ইঙ্গিত করছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। 

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories