Friday, March 13, 2026
24.2 C
Kolkata

শিশু মৃত্যু নিয়ে বিক্ষোভ মালদাতে

এনবিটিভি,নিজস্ব সংবাদদাতা,মালদা: শিশু মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগের সামনে। শুক্রবার রাতে ওই ঘটনায় মৃত শিশুর পরিবারের লোকেরা বিক্ষোভে ফেটে পড়েন । তাদের অভিযোগ ডেলিভারি হয়ে যাওয়ার 8 ঘন্টা পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের শিশুটি মারা গিয়েছে । এতে ক্ষোভ উগরে দেয় শিশুর পরিবার৷ অভিযোগ যখন তাদের রোগীকে ডেলিভারি করার জন্য নিয়ে যাওয়া হয় তখন তাদেরকে জানানো হয়নি । পাশাপাশি তাদের রোগীকে ডেলিভারি করাতে নিয়ে যাওয়া হয় দুপুরে । নিয়ে যাওয়ার সময় তাদেরকে জানানো হয়নি , তারপর দীর্ঘ কয়েক ঘন্টা পর তাদেরকে বলা হয় তাদের শিশু মারা গেছে ফলে তাদের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে এই শিশু মারা গেছে। পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে জান। জানা যায় বুধবার ইংরেজবাজার শহরের গয়েশ পুরের বাসিন্দা শামীম হোসেন তার স্ত্রী নাসরিন পারভীন এর প্রসব যন্ত্রণা নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তারপর শুক্রবার বারোটার সময় তাকে ডেলিভারি করার জন্য চিকিৎসকরা ওটি তে নিয়ে যায়। তারপরেই রাতে মৃত শিশুর ঘটনা জানতেপারে শিশুর পরিবার । যদিও এই বিষয়ে মৌখিকভাবে জানালেও এখনো পর্যন্ত লিখিত ভাবে কোন অভিযোগ দায়ের করেন নি এই মৃত শিশুর পরিবারের লোকেরা।

Hot this week

উত্তম নগরে মুসলিম পরিবারের বাড়ি ভাঙায় স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট!

দিল্লির উত্তম নগরে সাম্প্রতিক সংঘর্ষ ও এক যুবকের মৃত্যুর...

আরজি কর মামলা নিয়ে অনিশ্চয়তা, তদন্তের নতুন বেঞ্চ ঠিক করবেন প্রধান বিচারপতি!

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষনের ঘটনার...

হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলবাহী জাহাজে নিরাপত্তা দেবে ইরান

পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে...

এলপিজি যোগানের ঘাটতি মানতে নারাজ কেন্দ্র! সরকারের জন্য মানুষ ফের ব্যবহার করছে কয়লার উনুন, দাবি সুজনের

কলকাতায় বুধবার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রের জ্বালানি নীতি নিয়ে...

দেশজুড়ে রান্নার গ্যাস নিয়ে হাহাকার! এলপিজি-র পর্যাপ্ত মজুত রয়েছে দাবি কেন্দ্রের

ভারতে রান্নার গ্যাসের সরবরাহ নিয়ে সম্প্রতি নানা উদ্বেগের কথা...

Topics

উত্তম নগরে মুসলিম পরিবারের বাড়ি ভাঙায় স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট!

দিল্লির উত্তম নগরে সাম্প্রতিক সংঘর্ষ ও এক যুবকের মৃত্যুর...

হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলবাহী জাহাজে নিরাপত্তা দেবে ইরান

পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে...

দেশজুড়ে রান্নার গ্যাস নিয়ে হাহাকার! এলপিজি-র পর্যাপ্ত মজুত রয়েছে দাবি কেন্দ্রের

ভারতে রান্নার গ্যাসের সরবরাহ নিয়ে সম্প্রতি নানা উদ্বেগের কথা...

রমজান মাসে ইবাদাতের মধ্যে দিয়ে মুক্তি লাভের মহা সুযোগ

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories