Wednesday, October 21, 2026
27 C
Kolkata

ফারুক আব্দুল্লাহকে লক্ষ্য করে গুলি চালায় কমল সিং জম্মোয়াল, আহত কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী! ফের নিরাপত্তা নিয়ে উড়ছে প্রশ্ন

জম্মু–কাশ্মীরে আবারও নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বুধবার রাতে জম্মুর গ্রেটার কৈলাস এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ গুলি চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ফারুক আবদুল্লাহ এবং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। তাঁদের লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ।

খবর অনুযায়ী, গ্রেটার কৈলাসের রয়্যাল পার্ক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এই দুই নেতা। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ-এর উপদেষ্টা নাসির আসলাম ওয়ানি। রাত প্রায় সাড়ে দশটার দিকে আচমকা এক যুবক অনুষ্ঠানের ভেতরে ঢুকে পড়ে এবং গুলি চালায়।

অজ্ঞাত যুবকের গুলিতে অল্পের জন্য রক্ষা পান ফারুক আবদুল্লাহ। তবে গুলিতে সামান্য আঘাত পান উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসকদের মতে, তাঁর চোট গুরুতর নয় এবং তিনি এখন স্থিতিশীল আছেন।

ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং হামলাকারীকে সেখান থেকেই আটক করে। ধৃত ব্যক্তির নাম কমল সিং জম্মোয়াল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের ধারণা, সে ওই সময় মদ্যপ অবস্থায় ছিল এবং নেশার ঘোরে এই কাণ্ড ঘটিয়েছে। তবে তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এর পেছনে অন্য কোনও পরিকল্পনা বা ষড়যন্ত্র ছিল কি না। এই ঘটনার পরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী নিরাপত্তার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যথেষ্ট পুলিশ না থাকাটা উদ্বেগজনক।

অন্যদিকে, আকস্মিক এই ঘটনায় কিছুটা বিচলিত হয়ে পড়েছিলেন ফারুক আবদুল্লাহ। পরে বিশ্রাম নেওয়ার পর তিনি স্বাভাবিক হন। তাঁদের সঙ্গী নাসির আসলাম ওয়ানি জানিয়েছেন, বড় বিপদ থেকে রক্ষা পাওয়ায় তাঁরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। বর্তমানে সব নেতা নিরাপদে আছেন এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories