Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

কংগ্রেস যদি 70 বছর আগে জঙ্গি বজরং দলকে নিষিদ্ধ করত, তবে দেশ “ধ্বংস” হত না: আরশাদ মাদানি

কংগ্রেস যদি 70 বছর আগে জঙ্গি ডানপন্থী দল বজরং দলকে নিষিদ্ধ করত, তবে দেশ “ধ্বংস” হত না। ঠিক এভাবেই কংগ্রেসকে আক্রমণ করলেন জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি। তিনি রবিবার টুইট করে বলেন এই মন্তব্য করেন।

উল্লেখ্য, সদ্য হয়ে যাওয়া কর্ণাটক নির্বাচনের সময় বজরং দলকে নিষিদ্ধ করা হবে বলে কংগ্রেসের ইশতেহারে উল্লেখ করা হয়। যার ফলে বজরং দলের সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল।

মাওলানা আরশাদ মাদানি কংগ্রেসকে তাদের প্রতিশ্রুতি পূরণ করার এবং ভারত জুড়ে সহিংসতার সাথে জড়িত গোষ্ঠীগুলিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “স্বাধীনতার পরে, সাম্প্রদায়িকতার বিষয়ে কংগ্রেসের নমনীয় নীতি দেশ এবং কংগ্রেস উভয়েরই ক্ষতি করেছিল: স্বাধীনতার 75 বছর পরেও, সাম্প্রদায়িকতা আগের চেয়ে আরও শক্তিশালী। এই সাম্প্রদায়ীকতাই ভ্রাতৃত্বের ইতিহাসকে পুড়িয়ে দিচ্ছে,” 

তিনি টুইটে আরও বলেন, ইশতেহারে কংগ্রেস দল বজরং দলকে নিষিদ্ধ করার কথা বলেছে। ৭০ বছর আগে তারা এই সিদ্ধান্ত নিলে দেশটা নষ্ট হতো না। যখন তারা এই কথা বলে, তখন হৈচৈ পড়েছিল যে কংগ্রেস তার ইশতেহারে এটি অন্তর্ভুক্ত করে ভুল করেছে। তিনি জানান তিনি বুঝতে পেরেছিলেন যে এটি কোন ভুল সিদ্ধান্ত ছিল না,  এটি ঠিক করা হচ্ছে। 

তিনি মুম্বাইয়ের আজাদ ময়দানে অনুষ্ঠিত জেইউএইচের “সর্বভারতীয় সাধারণ সভায়” বক্তব্য রাখছিলেন। তিনি সেখানে আরও বলেন “যদি বজরং দলের মুসলিম বিরোধী নীতি না থাকত, তাহলে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার জন্ম হত না। পিএফআই একটি অ্যাকশন নয় কিন্তু একটি প্রতিক্রিয়া।

উল্লেখ্য, মুসলিম ও দলিতদের উপরে আক্রমণের জন্য বজরঙ দল প্রসিদ্ধ। শুধু এটাই নয়, ভ্যালেন্টাইন এর বজরং দলের কর্মীরা পার্কে গিয়ে হানা দিয়ে কাপলদের হেনস্থা করার জন্যও প্রখ্যাত। 

কর্ণাটকে সদ্য সমাপ্ত নির্বাচনে কংগ্রেস তাদের ইস্তেহারে জানিয়েছিল যে ক্ষমতায় কংগ্রেস ফিরলে বজরঙ দলকে নিষিদ্ধ করবে। এই ঘোষণার পরে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। এখন বজরং দল নিষিদ্ধ হয় কি না সেটাই দেখার।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories