Saturday, September 5, 2026
28 C
Kolkata

দিল্লি দাঙ্গা:  খালিদ সাইফির জামিনের আবেদনের আদেশ স্থগিত রাখল আদালত

এনবিটিভি ডেস্কঃ  মঙ্গলবার  দিল্লি আদালত ২০২০ সালে দিল্লি দাঙ্গা সম্পর্কিত একটি মামলায় খালিদ সাইফির দায়ের করা জামিনের আবেদনের আদেশ স্থগিত করল আদালত। অতিরিক্ত বিচারপতি অমিতাভ রাওয়াত আগামী ২৪ শে মার্চ আদেশ দেবেন বলে সূত্রে জানা যায়।

 উল্লেখ্য, খালিদ সাইফিকে গত ২০২০ সালে ২৬ ফেব্রুয়ারি দিল্লির খুরেজি খাস সিএএ-বিরোধী বিক্ষোভের জায়গায় গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে বারংবার জামিনের আদশকে খারিজ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ খালিদের পরিবারের।

নাগরিকত্ব (সংশোধন) আইনের বিরুদ্ধে বিক্ষোভের পরে দাঙ্গার “মাস্টারমাইন্ড” হওয়ার অভিযোগে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে সাইফি সহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদেরকেও গ্রেফতার করাও হয়েছে।

সাইফি ছাড়াও শারজিল ইমাম, তাহির হুসেন, সাফুরা জারগার, নাতাশা নারওয়াল, দেবাঙ্গনা কলিতা, উমর খালিদ, ইশরাত জাহান বৃহত্তর ষড়যন্ত্র মামলায় আসামির কাঠ গড়ায় তোলা হয়েছে। অন্যদের মধ্যে রয়েছেন মিরান হায়দার, গুলফিশা, শাফা-উর-রহমান, আসিফ ইকবাল, শাদাব আহমেদ, তাসলিম আহমেদ, সেলিম মালিক, সেলিম খান, আতহার খান এবং ফাইজান খান সহ আরও অনেকেই।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories