Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

‘নোনা জলে করোনা হয় না’, তাহলে পর্যটন কেন্দ্র বন্ধ কেন? টুইট করে তোপ দাগলেন সুজন চক্রবর্তী

এনবিটিভি ডেস্কঃ গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে লক্ষ মানুষের জমায়েত হয়ে থাকে। চলতি বছর গঙ্গাসাগর মেলা হবে কি না তা নিয়ে রাজ্য সরকার ও হাইকোর্টের মধ্যে অনেক দড়ি টানাটানি হতে দেখা যায়। অবশেষে রাজ্যে সরকারের সম্মতি দেওয়ার পরই গঙ্গাসাগর মেলা হওয়ার সিদ্ধান্তে আসে কলকাতা হাইকোর্ট।

যেখানে দেশের বিভিন্ন প্রান্তে করোনার নয়া রুপ ওমিক্রনের দাপটে যুবথুব জনজীবন। সেখানে রাজ্যে সরকারের লক্ষ মানুষের জমায়েতর এই সিদ্ধান্তকে কটাক্ষ করে রাজ্যে বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী টুইট করে বলেন, ‘নোনা জলে করোনা হয় না’,  হাইকোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। অতএব গঙ্গাসাগর মেলা হচ্ছে। মাননীয়ার প্রবল ইচ্ছা সেটাই। তাহলে পাশেই নোনা জলের বকখালি কিংবা পাখিরালা সহ সুন্দরবনের পর্যটন বন্ধ কেন? দীঘা’র অজস্র গরীব মানুষেরই বা দোষ কি? মুখ্যমন্ত্রী মহোদয়া কোন সদুত্তর দেবেন কি?”

উল্লেখ্য, কলকাতার বাবুঘাট থেকেই মূলত গঙ্গাসাগরের পথে রওনা দেন দর্শনার্থীরা। বুধবার সেই ট্রানজিট ক্যাম্পে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত মেলাযাত্রীদের উদ্দেশ করে মুখ্যমন্ত্রী একাধিক সচেতনতার বার্তা দেন। বলেন, ‘‘বিহার, উত্তরপ্রদেশ থেকে যারা আসছেন, তাদের স্বাগত। কিন্তু সবাই প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। কারও কাশি হলেই পরীক্ষা করুন, কোর্টের নির্দেশ মেনে চলুন। এমন কিছু করবেন না, যাতে পরিস্থিতি খারাপ হয়।’’

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী লক্ষাধিক অন্য রাজ্যে মেলাযাত্রীদের স্বাগত জানালেও করোনা মহামারী বৃদ্ধি না হয় সেই দিকে পরিষেবা না বলে উঠছে অভিযোগ। যদিও হাতে গনা কয়েকটি জরুরী বিভাগ ব্যবস্থা করলেও সেই গুলো আবার কাকদ্বীপের সংলগ্ন এলাকায়, যেটি মেলা থেকে অনেক দুরে। তাছাড়া হটাৎ যদি কেউ সিরিয়াস পরিস্থিতি হয় তাকে নিয়ে আসতে কলকাতায়। এই পরিস্থিতে তাদেরকে বাচানো কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন অনেকেই।

উল্লেখ্য, এদিকে রাজ্য করোনা আক্রান্তের গ্রাফ উচ্চ গতিতে বেড়েই চলেছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭,০৬০ জন, মৃত ৭ জনের। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৬,৫৬৫। অর্থাৎ আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০ বেড়েছে গত ২৪ ঘণ্টায়। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে চার হাজারের বেশি। কলকাতার পাশাপাশি চলছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪,৩২৬ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১,৪৬১, হাওড়ায় আক্রান্ত ১,৩৬১, হুগলিতে ১১০৭, পশ্চিম বর্ধমানে ১০১০ জন। 

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories