Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

প্রতি বছর নিতে হতে পরে করোনা ভ্যাকসিন, বলছেন ফাইজার প্রধান

প্রতি বছর করোনাভাইরাসের টিকা নেয়ার প্রয়োজন হতে পারে জানিয়েছেন মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা ।সম্প্রতি সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে বোরলা বলেন, আপাতত পুরোপুরোরি টিকার আওতায় আসতে ফাইজারের তৃতীয় ডোজ গ্রহণ করতে হবে। এটি এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। এছাড়া এখন থেকে প্রতি বছর করোনার টিকা নিতে হতে পারে। তিনি আরো বলেন, পরিস্থিতি কী ঘটে তা দেখতে হবে, কতদিন পর্যন্ত এটার প্রয়োজন হয় সেটিও দেখার আছে।

ফাইজারের সিইও বলেন, কোথাও প্রয়োজন হল বলে তৃতীয় ডোজের ব্যবস্থা করা হল, কোথাও ছয় থেকে ১২ মাসের মধ্যে এটি হতে পারে। এরপর আবার সেখান থেকে টিকা দেয়া শুরু হলো। প্রতি বছর টিকা কার্যক্রম চালানো হতে পারে। তবে এসব ব্যাপারে নিশ্চিত হওয়া দরকার। করোনা প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে চলছে টিকাদান কার্যক্রম। প্রথম ডোজ শেষ হয়ে কোথাও কোথাও চলছে দ্বিতীয় ডোজ প্রয়োগ। দুই ডোজ নেয়ার পরও টিকাগ্রহণকারী কতদিন সুরক্ষিত থাকবেন তা নিয়ে অবশ্য এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি গবেষকরা।

চলতি মাসের শুরুর দিকে টিকার সুরক্ষা নিয়ে গবেষণার বরাত দিয়ে ফাইজার জানায়, তাদের টিকার কার্যকারিতা ৯১ শতাংশের বেশি। কোনও কোনও ক্ষেত্রে এটি ৯৫ শতাংশের ওপরও সুরক্ষা দিতে পারে। দুই ডোজ টিকা গ্রহণের পর যে কেউ ছয় মাসের বেশি সুরক্ষিত থাকতে পারবেন।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories