উদ্বোধনের পাঁচ মাসের মধ্যেই রাম মন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে বৃষ্টির পানি চুইয়ে পড়তে শুরু করেছে।
জানা যায়, মন্দিরের পানি নিষ্কাশন ব্যবস্থাতে ত্রুটি থাকার কারণেই বছরের প্রথম বৃষ্টিতেই ছাদ ফুটো হতে শুরু করেছে রাম মন্দিরে। মন্দিরের ভেতরে এবং আশপাশের কমপ্লেক্সে পানি জমেছে।
রামলালার অভিষেক অনুষ্ঠান হয়েছে চলতি বছরের ২২ জানুয়ারি। সেই অনুষ্ঠানে বিনোদন জগৎ থেকে শুরু করে ভারতের হেভিওয়েট ব্যক্তিত্বরা হাজির ছিলে।
২.৭ একর জমির উপরে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির। ১৮০০ কোটি টাকার খরচে তৈরি এই মন্দির।
রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন, চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রের নেতৃত্বে রাম মন্দির নির্মাণ কমিটি এখনও বিভিন্ন চেম্বারে কাজ করছে। যেখানে আরও দেবতাদের স্থাপন করা হবে। এই ইনস্টলেশনগুলো ২০২৫ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে, কেন নবনির্মিত মন্দিরটি ফুটো হচ্ছে তা সমাধানের দিকে অবিলম্বে নজর দেওয়া উচিত।


