Tuesday, June 9, 2026
33.1 C
Kolkata

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতার প্রচারে জোর / আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে মেয়র ও পুরকমিশনার

এনবিটিভি ডেস্ক, আসানসোল, ৩ সেপ্টেম্বরঃ ডেঙ্গুর প্রকোপ আটকাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার প্রচারে আরো জোর দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিল আসানসোল পুরনিগম কতৃপক্ষ। বৃহস্পতিবার সকালে এক বৈঠকের পরে একথা জানান আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এই বৈঠকে আসানসোল পুরনিগমের পুরকমিশনার খুরশিদ আলি কাদরি, দুই মেয়র পারিষদ ( স্বাস্থ্য ও স্যানিটেশন) দিব্যেন্দু ভগৎ ও লক্ষ্মণ ঠাকুর, দুই দপ্তরের আধিকারিক ও আসানসোল পুরনিগমের সবকটি বোরোর চেয়ারম্যানরা।

এই বৈঠকে ডেঙ্গুর মোকাবিলায় কি কি করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বোরো চেয়ারম্যান ও স্বাস্থ্য এবং স্যানিটেশন দপ্তরের আধিকারিকদের বেশ কিছু পরামর্শ ও নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকের পরে মেয়র বলেন, বুধবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করা হয়। তিনি আমাদের বেশকিছু পরামর্শ দিয়েছেন। এদিন সেই সংক্রান্ত একটি বৈঠক করা হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় আগামী দুমাস সচেতনতার প্রচারে আরো জোর দেওয়া হবে। বোরো চেয়ারম্যান ও মেয়র পারিষদরা এলাকায় এলাকায় যাবেন। তারা কাজের পর্যালোচনা করবেন। মেয়র আরো বলেন, গত বছর মার্চ মাস থেকে আগষ্ট মাস পর্যন্ত আসানসোল পুরনিগম এলাকায় ডেঙ্গুর ৮০ টি কেস ছিলো। এই বছর এখনো পর্যন্ত মাত্র ১ টা কেস পাওয়া গেছে। এটাই আমরা ধরে রাখতে চাই। গত কয়েক মাসে স্বাস্থ্য ও স্যানিটেশন বিভাগ খুব ভালো কাজ করেছে। আমার আশা, আগামী দুমাস ধরে সেই কাজের ধারা বজায় রেখে চলতে হবে।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories