Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

“দিদি মোদীর হাতে কলকে খাচ্ছে ” কংগ্রেস কর্মী সম্মেলন থেকে কটাক্ষ অধীরের

জৈদুল সেখ, এনবিটিভি,কান্দি : কংগ্রেসের সংগঠন মজবুত করতে কান্দির মহলন্দী জি সি হাইস্কুলে কংগ্রেসের কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করা হয়। প্রধান বক্তা ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার, কান্দি বিধানসভার প্রাক্তন বিধায়ক সফিউল আলম খান এবং কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

সকাল এগারোটার সময় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মী সম্মেলন শুরু হয়। কর্মীদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন অধীর চৌধুরী। তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন “দিদি মোদীর হাতে কলকে খাচ্ছে, বিজেপির হাত শক্ত করতে, দিদি নতুন করে নাটক শুরু করেছে। কংগ্রেসের কুড়ি শতাংশ ভোট অথচ তাকে বাদ দিয়ে তিনি নাকি বিজেপি হটাবে! দিদির আহম্মক ছাড়া কিছুই না। ” ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ওসিকে হুমকি দেওয়ার বিষয় প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন ” রাজ্যে আইন শৃঙ্খলা বলে তো কিছুই নেই, এটা তার প্রমান। “

কান্দি বিল তেলকর নিয়ে অধীরের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছিল তৃণমূল। সে বিষয়ে সাংবাদিকের পক্ষ থেকে প্রশ্ন করা হলে তিনি বলেন ” আমরা ক্ষমতায় নেই, রাজ্য সরকার কী করছে, তারা করছে না কেন?
এই সম্মেলনে কান্দির বিভিন্ন অঞ্চল থেকে আসা কর্মীরা তৃণমূল পরিচালিত অঞ্চল প্রধান-মেম্বারদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন প্রধানমন্ত্রী আবাস জোযনায় কাট-মানী নেওয়ার। তাছাড়া কংগ্রেস করার অপরাধে হুমকি থেকে শুরু করে সরকারি একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন। এ প্রসঙ্গে কংগ্রেস কর্মীদের চাঙ্গা করতে অধীর বাবু বলেন – ” প্রতিবাদ হচ্ছে গণতন্ত্রের একমাত্র বড়ো মাধ্যম, আপনারা সকলেই জোটবদ্ধ হোন, অন্যায়কারীরা নিজে থেকেই পালাতে পথ পাবে না। “

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories