Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

এটা আমার ভোট,কে প্রার্থী দেখবেন না : মমতা, আবার পরীক্ষিত পন্থা করলেন ব্যবহার

নিউজ ডেস্ক : “কে প্রার্থী দেখবেন না, এটা আমার ভোট,” এভাবেই আজ বুধবার মালদায় আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রচারাভিযানে অংশ নিয়ে আপামর বঙ্গবাসীর কাছে নিজের দলের হয়ে দায়িত্বশীল প্রার্থীপদ নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ এর ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন। রাজ্যে গত কয়েক মাসে অনেক সাংসদ বিধায়ক সহ তৃণমূল নেতা নেত্রীরা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের মনে যে এক অনাস্থার সৃষ্টি হয়েছে তা বিবেচনা করেই মমতা আজ এই বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে একই রকম পন্থা ব্যবহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফল তখন হাতেনাতে পেয়েছিল তৃণমূল কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনের পূর্ব প্রেক্ষাপটে রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এবং সারদা এবং নারদ এর দুর্নীতি কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। যার ফলে আশঙ্কা দেখা দিয়েছিল তৃণমূল কংগ্রেসের ভরাডুবির। তার ওপর সেই সময় জোট বেঁধেছিল বামদলগুলো এবং কংগ্রেস। তখন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতা-মন্ত্রীদের প্রতি মানুষের অনাস্থার কথা বিবেচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের সবকটিতেই আমি প্রার্থী। তার সেই মন্তব্যে রাজ্যের আপামর ভোটাররা দিশা খুঁজে পেয়েছিলেন এবং নির্বাচনের মোড় ঘোরাতে সাহায্য করেছিল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তাই এবারও সেই পরীক্ষিত পন্থাই ব্যবহার করলেন পোড়খাওয়া রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ মালদায় তৃণমূল কংগ্রেসের জনসভায় ভাষণ দেওয়ার সময় দারক ত্যাগী নেতা মন্ত্রীদের ব্যাপারে তিনি বলেন, চোর-ডাকাতদের প্রকৃত চেহারা জানা থাকলে ওদের টিকিটি দিতাম না। রাজ্যে বারবার বিজেপির উচ্চস্তরের নেতাদের আগমন সম্পর্কে তিনি বলেন, বিজেপি নেতারা কেন বারবার বাংলায় আসছে! কারণ তারা জানে বাংলাকে শেষ করে দিলে, মমতাকে শেষ করে দিলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো আর কোনো শক্ত কন্ঠ থাকবে না দেশে। রাজ্যে বর্তমানে শাসকদলের দুর্নীতির কথা প্রচার করে বাংলায় নিজেদের প্রথম বারের মতো সরকার গড়ার স্বপ্ন দেখছে বিজেপি। আবার রাজ্যে অসংখ্য জনমুখি প্রকল্প চালু করার পর নির্বাচনের পূর্ব পেক্ষাপটে দুয়ারে সরকারের মাধ্যমে রাজ্যের সমস্ত জনগণকে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিয়ে নির্বাচনী বৈতরনী পার হতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কোন রাজনৈতিক দলের কৌশল তাদের শেষ হাসি হাসতে সাহায্য করবে তা জানার জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories