Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

দক্ষিণ কোরিয়ায় নির্বাচন, অন্য দিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র চার দিন আগে উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূলের সমুদ্রে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। শনিবার (৫ মার্চ) জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, আমাদের সামরিক বাহিনী সকাল ৭টা ৫২ মিনিটে পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি শনাক্ত করেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করেছে। এটি সেই একই স্থান, যেখান থেকে উত্তর কোরিয়া শনিবার একটি পরীক্ষা চালিয়েছিল এবং যেটি তারা আসন্ন একটি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি বলে বর্ণনা করে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩০০ কিলোমিটার পাড়ি দেয় এবং সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছায়। জাপানের কোস্টগার্ড জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে সমুদ্রে গিয়ে পড়ে।চলতি বছর এ পর্যন্ত উত্তর কোরিয়া নয়বারে অন্তত ১৩টি পৃথক ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।বেশির ভাগ উৎক্ষেপণেই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছিল। সাম্প্রতিক মাসগুলোতে, উত্তর কোরিয়া বারবার ইঙ্গিত দিয়েছে যে, তারা শিগগিরই একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। এই পদক্ষেপ কোরীয় উপদ্বীপে উল্লেখযোগ্যভাবে উত্তেজনা বাড়াবে। উত্তর কোরিয়া জোর দিয়ে বলেছে, স্যাটেলাইট উৎক্ষেপণটি হবে শান্তিপূর্ণ।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা গড়ালো দশম দিনে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী। শত্রু সেনাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিরাপত্তা বাহিনীও। দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে এখনো। এরই মধ্যে এ যুদ্ধের প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories