Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

তপশিলী হওয়ার অপরাধে কর্মীকে বদলি করা হলো গুজরাটে কেরালার এমন ঘটনায় নিন্দার ঝড় সকল স্তরে  

কেরালার  একজন ব্যক্তি, কর্মস্থলে জাতিভিত্তিক বৈষম্যের অভিযোগ করেছিলেন। এই কারণে তাকে  গুজরাটে বদলি করা হয়েছে বলে জানা যাচ্ছে। তিনি এই বদলিকে  “শাস্তিমূলক বদলি” বলে অভিহিত করেছেন। 

সহকারী ব্যবস্থাপক, তিন বছরেরও বেশি সময় ধরে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের (IOB) এর্নাকুলাম শাখায় কাজ করছেন। তার অভিযোগ, সিনিয়র কর্মকর্তারা তাকে অপমানজনক কাজ করতে বাধ্য করেছেন এবং এর ফলে জাতিভিত্তিক হয়রানির শিকার করেছেন তিনি।

ব্যবস্থাপক পদে থাকলেও এর্নাকুলামের মুলাকুপাডাম এলাকার এই ব্যক্তি নিয়মিতভাবে সহকর্মীদের জন্য চা-নাস্তা আনা, অফিসের গাছপালায় জল দেওয়া এবং তাঁর সিনিয়র কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (AGM) কাশমীর সিংয়ের ব্যক্তিগত কাজ করার মতো কাজগুলিতে নিযুক্ত থাকতেন।

কর্মচারীর বক্তব্য, তাকে যুক্তরাষ্ট্র থেকে আসা  অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের মেয়ের জন্য আয়ুর্বেদিক ওষুধ কিনে আনার নির্দেশ দেয়া হয়। এ ছাড়াও তাকে ব্যাংকে যেতে বলা হয়, ম্যানেজারের স্ত্রীর ব্যাংক একাউন্ট সক্রিয় করার জন্য।  

কর্মচারীর বিশ্বাস, তার প্রতি এই দুর্ব্যবহার করার একমাত্র কারণ ছিল, তিনি তফসিলি জাতির  (SC) অন্তর্ভুক্ত। তিনি ২০১৩ সালে IOB-এ যোগ দেন এবং আট বছর চেন্নাইতে কাজ করার পর এর্নাকুলামে বদলি হন। তিনি অভিযোগ করেছেন, জাতিভেদগত কারণবশত তাকে হেনস্তা করা হয়। অভিযোগের আঙ্গুল উঠেছে চিফ রিজিওনাল ম্যানেজার (CRM) নিতেশ কুমার সিনহা এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (AGM) কাশমীর সিংয়ের বিরুদ্ধে।  

অভিযোগ দায়ের করার সময় পুলিশ প্রাথমিকভাবে এফআইআর (FIR) নথিভুক্ত করতে দেরি করে। এমনকি তাকে অভিযোগ প্রত্যাহার করার পরামর্শও দেয় পুলিশ। শেষ পর্যন্ত সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরিবর্তে ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত তাকে শাস্তি দিয়ে আমেদাবাদে বদলি করে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories