Wednesday, October 21, 2026
25 C
Kolkata

আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

গতকাল শহর কলকাতায় ঘণ্টাখানেকের বৃষ্টিতেই কার্যত জলের তলায় চলে গিয়েছিল রাস্তাঘাট। আজও আবহাওয়ার পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আলিপুরের হাওয়া অফিস। এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতা ও শহরতলিতে সারাদিন আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত্‍সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কোনও কোনও জায়গায়। গোটা রাজ্যেই কমবেশি বৃষ্টি হবে বৃহস্পতিবার। তবে কলকাতায় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের বাকি জেলায় গতকালের চেয়ে বৃষ্টি কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই মিলবে না। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে সপ্তাহভর বৃষ্টি হবে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার তার ব্যতিক্রম হবে না। আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি হবে। দু-এক পশলায় ভিজবে দুই দিনাজপুর।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories