Saturday, September 5, 2026
28 C
Kolkata

চলে গেলেন ‘মাসুদ রানা’ চরিত্রের স্রষ্টা বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক কাজী আনোয়ার হোসেন

আজ বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে  শেষনিশ্বাস ত্যাগ করলেন বহু পাঠকের প্রিয় চরিত্র ‘গোয়েন্দা মাসুদ রানা’র স্রষ্টা বাংলাদেশের কাজী আনোয়ার হোসেন।
কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মাইমুর বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র “প্রথম আলো”কে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১০ই জানুয়ারি থেকে লাইফ সাপোর্টে ছিলেন কাজী আনোয়ার হোসেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

বাংলাদেশের “সেবা প্রকাশনী”র কর্ণধার হিসেবে তিনি ষাটের দশকের মধ্যভাগে ‘মাসুদ রানা’ নামক গোয়েন্দা চরিত্র সৃষ্টি করেন। এর কিছু আগে ‘কুয়াশা’ নামের আরেকটি জনপ্রিয় চরিত্র তাঁর হাতেই জন্ম নিয়েছিল। ‘বিদ্যুৎ মিত্র’ ও ‘শামসুদ্দীন নওয়াব’ ছদ্মনামেও বই লিখেছেন তিনি।

গত বছরের অক্টোবরে কাজী আনোয়ার হোসেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। মাঝে পাঁচবার হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর ব্রেনস্ট্রোক ও হার্ট অ্যাটাক হয়। এরপর আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories