Sunday, June 21, 2026
30.4 C
Kolkata

কাশ্মীর নিয়ে রাজনাথ সিংয়ের বক্তব্যে কড়া প্রতিক্রিয়া ফারুক আবদুল্লাহর

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা ভারতে যুক্ত হতে চান রাজনাথ সিংয়ের এই মন্তব্যে প্রতিক্রিয়া দেখালেন ন্যাশনাল কনফারেন্স নেতা ও জম্মু–কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উদ্দেশে তিনি বলেছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভারতভুক্তি নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তা সফল করে দেখান। তবে সেই সঙ্গে তিনি তাঁকে এ কথাও মনে করিয়ে দিয়েছেন, পাকিস্তান হাতে চুড়ি পরে বসে নেই। তাদের হাতে পারমাণবিক বোমা রয়েছে, তা ব্যবহার করলে সেটা পড়বে ভারতেই।

এর আগে রোববার রাজনাথ সিং বলেছিলেন, ‘ভারতের শক্তি দিন দিন বেড়ে চলেছে। গোটা বিশ্বে ভারতের সম্মান বৃদ্ধি হচ্ছে। অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে অতি দ্রুত। জম্মু–কাশ্মীরের উন্নতি হচ্ছে সর্বস্তরে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আমাদের ভাইবোনেরা তা দেখছেন। এই প্রগতি ও অগ্রগতি দেখে তাঁরা নিজেরাই চাইবেন ভারতে চলে আসতে। ভারতকে বলপ্রয়োগ করতে হবে না।’

রাজনাথ সিং বলেছিলেন, ‘দুশ্চিন্তার কোনো কারণ নেই, পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদের ছিল, আছে, থাকবে।’

ফারুক আবদুল্লাহকে গতকালের রাজনাথ সিংয়ের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনিবলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী যখন বলছেন, তখন তাঁর তা করে দেখানো উচিত। তাঁকে বাধা দেওয়ার তো কেউ নেই? তবে তাঁর মনে রাখা উচিত, পাকিস্তান হাতে চুড়ি পরে বসে নেই। তাদের হাতে পারমাণবিক বোমা আছে। এবং তেমন হলে দুর্ভাগ্যের বিষয়, সেটা আমাদের ওপরেই পড়বে।’

Hot this week

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

মানুষের জল ব্যবহারের কারণে আটকে যাচ্ছে AI-এর উন্নতি: জেফ বেজোস

আমাজন প্রধান জেফ বেজোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories