Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

পদ্মভূষণ সম্মাননা প্রত্যাখ্যান করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

এনবিটিভি ডেস্কঃ পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। এই সম্মাননা ১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়। ভারতের অসামরিক সম্মাননাগুলির মর্যাদাক্রম অনুসারে এই সম্মাননার স্থান ভারতরত্ন ও পদ্মবিভূষণের পরে, কিন্তু পদ্মশ্রীর আগে। জাতির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

চলতি বছরে পদ্মভূষণ পুরস্কারের নামের তালিকাতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও প্রবীণ সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় উঠে আসে। তবে এই সম্মান গ্রহণ করেবেন না তাঁরা সূত্রের খবর।

সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্মভূষণ পুরস্কার ফিরিয়ে দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সামাজিক এবং জনসেবামূলক ক্ষেত্রে অবদানের জন্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করার কথা জানানো হয়েছিল৷

পুরস্কার ফেরানো নিয়ে বিবৃতি দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়েছেন, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।’

কিন্তু নরেন্দ্র মোদি সরকারের থেকে বুদ্ধবাবু এই সম্মান গ্রহণ করবেন কি না, তা নিয়ে শুরু থেকেই সংশয় তৈরি হয়েছিল৷ শেষ পর্যন্ত পুরস্কার ফিরিয়ে দেওয়ার বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷

এদিকে দক্ষিণ কলকাতার বিজেপি আইটি সেলের এক কর্মকর্তা পদ্মভূষণ পুরস্কার প্রত্যাখ্যানের ব্যাপারে টুইটে লেখেন, “পদ্মভূষণ সম্মানীয় পুরস্কার বিজেপি বা কোন রাজনৈতিক দল দেয় না, এই সম্মান কেন্দ্রীয় সরকার দেয় মানে ভারতীয় সরকার! কিছু লোকের আছে যারা সব বিষয়ে রাজনীতি করার অভ্যেস ! এরা দেশের কোনো রকম সম্মানীয় পুরস্কার পাওয়ার যোগ্য নয় ! এটা যদি বুঝত তাহলে সম্মানীয় পুরস্কার ফেরত দিতেন না !”

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories