Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা নারদ মামলায় অভিযুক্ত চার নেতার

এদিন জামিনের শর্ত মেনে ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিলেন অভিযুক্ত চার তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টপাধ্যায় ও মদন মিত্র। আজ সকাল ১০ টা ৪০ মিনিটে আদালতে উপস্থিত হন এই চার হেভিওয়েট নেতা। গত ১৭ মে এই চার নেতাকে নারদা মামলায় গ্রেফতার করেছিল সিবিআই।
অনেক নাটকের পরে এই চার নেতাকে গ্রেফতার করেছিল সিবিআই। সেদিনই জামিন পেয়ে গেলেও রাতেই সিবিআই হাইকোর্ট থেকে জামিনের রায় স্থগিত করে।
এরপর শুনানির পর শুনানি চলে আদালতে। সিবিআইয়ের মূল ইস্যু ছিল দুটি, চার নেতার জামিন স্থগিত করা এবং মামলাটি রাজ্যের বাইরে নিয়ে যাওয়া। শেষে সুপ্রিমকোর্ট রায় দেয় মামলা থাকবে এখানেই। সেখানেই ২৫ মে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান এই চার নেতা। সেই শর্তেরই অন্যতম ছিল, নির্দিষ্ট সময়ে আদালতে হাজিরা দিতে হবে চারজনকে। সেই মতোই আজ সকালে হাজিরা দিলেন এই চার নেতা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories