Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

করোনা কালে গ্রামের খোলা মেলা জায়গায় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিসেবা

বাদশা সেখ, হুগলীঃ ফুরফুরা ইউনিক ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালনায় শ্রীরামপুর প্যারামাউন্ট হেল্থ কেয়ারের সহযোগিতায় ফুরফুরা ইউনিক ওয়েল ফেয়ার ট্রাস্টের কেন্দ্রীয় কার্যালয়ে সন্মুখে সারাদিন ব্যাপি হেল্থ চেকআপ কর্মসূচি অনুষ্ঠিত হল শনিবার।

শনিবার সকাল থেকে ফুরফুরা শরীফে প্যারামাউন্ট হেল্থ কেয়ারের মেডিকেল টিমের দ্বারাই চিকিৎসা শুরু হয়। করোনা বিধি মেনে মাস্ক পরিয়ে স্যানিটাইজ করে- ক্যাম্পে সুগার, পেসার, ইসিজি সহ জেনারেল ফিজিশিয়ান দ্বারা শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিসেবা দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা ফুরফুরা ইউনিক ওয়েল ফেয়ার ট্রাস্টের কর্ণধার মুফতি গোলাম হাবিব, সুব্রত সিংহ, ডা. সঞ্জীব বালা, এনায়েত উল্লাহ, মোসারফ প্রমুখ।

রাজ্য জুড়ে করোনা ভাইরাসের গতি উর্দ্ধমুখী। ওমিক্রণের গ্রাসে হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। গ্রামের সাধারণ মধ্যবিত্ত মানুষ অর্থের অভাবে দুশ্চিন্তায় পড়েছেন। এই সময়ে গ্রামে এসে সাধারণ অসহায়দের বিনামূল্যে চিকিৎসা পরিসেবা দেওয়ায় মুফতি গোলাম হাবিব ও প্যারামাউন্ট হেল্থ কেয়ারের ভুয়সী প্রশংসা করেছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories