Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

হিন্দুস্তান মে রেহনা হো তো বন্দে মাতরম কেহনা শিখো,আউর আওকত মে রেহনা শিখো, রাম মন্দির মিছিলগুলোর লোমহর্ষক চিত্র

বিশেষ প্রতিবেদন :

“হাম হিন্দু জাগানে আয় হ্যায়, হাম হিন্দু জাগ কর জায়েঙ্গে ”; “চামক রহি তালওয়ারিন সব কি, চামক রাহ ত্রিশুল হ্যায়, হিন্দু কো কমজোর না সমঝো, ইয়ে দুশমন কি ভুল হ্যায়”; এবং “হিন্দুস্তান মে রেহনা হো তো ভন্দে মাতরম কেহনা শিখো, আউর আওকত মে রেহনা শিখো”।

এমনই সব গান বাজতে দেখা যাচ্ছিল দিল্লির ময়ূর বিহার অঞ্চলে আরএসএস বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এক মিছিলে। এক বিশাল লরির মধ্যে রাখা লাউডস্পিকারে চলছিল এমন সব সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত সংগীত। পিছে পিছে সেটিকে অনুসরণ করে চলছিল অসংখ্য বাইক রিকশা এবং স্কুটার। করোনা আবহের মাঝেই রাম মন্দিরের নির্মাণের উদ্দেশ্যে অর্থ সংগ্রহের নাম করে আয়োজিত এই মিছিলের অনুমতি দিয়েছে মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর অধীন দিল্লি পুলিশ। ইতিমধ্যেই এমন বহু মিছিলের অনুমতি দিয়েছে তারা। শহরে প্রায় ১০০ টিরও বেশী এমন মিছিল আয়োজিত হয়েছে বা হবে বলে জানানো হয়েছে গেরুয়া দলগুলির তরফ থেকে।

প্রায় প্রতিটি মোটরবাইক সওয়ার ছিল তিনজন করে যুবক, যাদের কারোরই মাথায় হেলমেট এর অস্তিত্ব ছিলনা। এদের বেশিরভাগের হাতে ছিল খোলা তলোয়ার এবং স্কুটার মোটরবাইক এবং রিক্সার সম্মুখভাগে লাগানো ছিল গেরুয়া ধ্বজ। মুসলিম এলাকা দেখলেই জয় শ্রীরাম সহ নানা রকম সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে উঠছিল মিছিল।

মিছিলে প্রান্তিক অশিক্ষিত এবং দরিদ্র মানুষ থেকে শুরু করে অংশ নিয়েছিলেন ধনী ব্যবসায়ী, চাকুরীজীবী, স্কুল এবং কলেজের শিক্ষক, শিক্ষিকা এবং পড়ুয়ারাও। অবসরপ্রাপ্ত প্রবীণ সরকারি কর্মচারীরাও ই-রিকশায় চেপে অংশ নিয়েছিলেন মিছিলে।

এক ব্যবসায়ী জল ব্যবসায়ী মানবিন্দর সিং সিঙ্গার তার ১৩ বছর বয়সী পুত্র এবং ৮ বছর বয়সে ভাগ্নেকে নিয়ে যোগ দিয়েছেন এই সাম্প্রদায়িক মিছিলে। সিঙ্গারের হাত ধরে থাকা ১৩ বছরের কোমলমতি কিশোরটি স্লোগান দিতে থাকে, “রাম জি কে নাম পে টাং জো আরায়েঙ্গে কসম রাম কি লট নেহি পায়েংগে।”

মিছিলটি এক মন্দির অঞ্চলে গিয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। সেই অনুষ্ঠানে দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় এবং দেশের কোটি কোটি নাগরিকের বিশ্বাসের উপর আঘাত করে যারা ১৯৯২ সালের ৬ ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করেছিল তাদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে এক ব্যবসায়ী ২,২০০০০ টাকা দান করেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories