Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

চায়ের দোকানে বচসা থেকে শুরু বোমাবাজি, উত্তপ্ত বেলডাঙ্গা

 

জেইদুল শেখ, এনবিটিভি, বেলডাঙ্গা : বৃহস্পতিবার সন্ধ্যায় বেলডাঙ্গা থানার অন্তর্গত ভাবতার দুই গ্রামপঞ্চায়েতের অন্তর্গত রামেশ্বরপুর মোল্লাপাড়ায় চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে চায়ের দোকানে কোন এক বিষয়কে কেন্দ্র করে বচসা তৈরি হয়। সেই বচসার জেরে বোমাবাজিতে কেঁপে ওঠে রামেশ্বরপুর মোল্লা পাড়া গ্রাম। ভাবতা দুই গ্রামপঞ্চায়েতের প্রধান সুবুরুদ্দিন মল্লিক ও তার অনুগামীদের সঙ্গে স্থানীয় এক তৃণমূল নেতা শফিউল্লাহ ও তার অনুগামীদের মধ্যে বচসা শুরু হয়। যার ফলে একের পর এক বোমাবাজিতে কার্যত কেঁপে ওঠে গোটা গ্রাম। উভয় পক্ষের থেকে বেলডাঙা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। যদিও এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি বেলডাঙা থানার পুলিশ। তবে বেলডাঙা থানার পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে বেলডাঙা থানার পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে কমপক্ষে ২০ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার সকাল থেকে বেলডাঙা থানার অন্তর্গত ভাবতা গ্রামপঞ্চায়েতের রামেশ্বরপুর মোল্লাপাড়া এলাকায় পুলিশ কড়া নিরাপত্তা মুড়ে ফেলেছে। যাতে পরবর্তীতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বারবার বেলডাঙায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল অভিযোগ কার্যত অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories