Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

কৃষি আইন গ্রহণ বা বর্জনের অধিকার রাজ্যগুলোর হাতে দিন,মোদিকে বললেন বিজেপি সাংসদ স্বামী

নিউজ ডেস্ক : মোদি সরকারের প্রণীত বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলন শুরুর ৭০ দিন পর এই সমস্যা সমাধানের ব্যাপারে মোদিকে এক চিঠি লিখলেন বিজেপি রাজ্যসভার সাংসদ সুব্রামানিয়াম স্বামী। মোদির উদ্দেশ্যে তিনি বলেন, যে সমস্ত রাজ্যগুলি কৃষি বিল গ্রহণ করতে চাইছে তাদেরকে এর উপকার থেকে বঞ্চিত না করে এটা কার্যকর করতে দেয়া হোক। বিশেষ করে পাঞ্জাব ভালো বা খারাপ কোন কারণের জন্য এই আইন কার্যকর করতে অসম্মতি দেখাচ্ছে তাই তাদের কার্যকর না করার সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত।

যদিও তিনি জানিয়েছেন, দেশের কৃষি ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। কিন্তু বর্তমানে চলমান কৃষক এবং কেন্দ্র সরকারের মধ্যেকার সমস্যা মেটাতে তার দেওয়া প্রস্তাব কতটা কার্যকরী হবে সেটা নিয়ে তৈরি হয়েছে নয়া সমীকরণ। তিনি আরো জানিয়েছেন, কৃষকদের জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস বা তাদের উৎপাদিত পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য এর ব্যাপারে সিদ্ধান্ত সেই রাজ্য সরকারগুলির এক্তিয়ারে দেওয়া হোক। কৃষকদের পণ্য আম্বানি আদানী দের কাছে বিক্রি হলে কৃষি ক্ষেত্রের প্রভূত ক্ষতি সাধিত হবে। কৃষকদের এই মতামতের ব্যাপারে তিনি বলেছেন, কৃষকদের থেকে পণ্য ক্রয় শুধুমাত্র তারাই করবে যারা কৃষিপণ্য ব্যবসার সঙ্গে যুক্ত এবং যাদের অন্য কোন ক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ততা নেই।

তিনি কৃষক আন্দোলনের মাঝে বেশ কিছু দেশ-বিরোধী শক্তির অনুপ্রবেশ ঘটেছে বলেও চিঠিতে জানিয়েছেন। যেকোনো দেশে এত বিরাট সংখ্যক মানুষ ধর্নায় বসলে স্বাভাবিকভাবেই তার মাঝে অন্য বিজাতীয় শক্তির অনুপ্রবেশ ঘটে বলে তিনি মন্তব্য করেছেন। সুব্রামানিয়াম স্বামীর দেওয়া এই তিন দফা প্রস্তাব কেন্দ্র সরকার মেনে নেয় কিনা এবং যদি মেনে নেয় তাহলে কৃষক সংগঠনগুলি এ ব্যাপারে কোন অবস্থান নেয় সেটাই এখন দেখার।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories