Saturday, September 5, 2026
28 C
Kolkata

ঈদের খুশি ছিনিয়ে নিল সড়ক দুর্ঘটনা: মুর্শিদাবাদে হরিহরপাড়া থানায় বাইকের ধাক্কায় মৃত এক প্রবীণ ব্যক্তির

ঈদের আনন্দের দিনে শোকের ছায়া নেমে এল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। শনিবার ঈদের দিন মাংস বিতরণ করে বাড়ি ফিরছিলেন খাসপাড়া এলাকার বাসিন্দা মুরশাদ সর্দার নামের এক প্রবীণ ব্যক্তি। সেই সময় হঠাৎ করেই এক বাইক আরোহী দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার শব্দ শুনে আশেপাশের লোকজন দৌড়ে আসেন ঘটনাস্থলে। সবাই মিলে তড়িঘড়ি করে মুরশাদকে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে এলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories