Thursday, October 22, 2026
32 C
Kolkata

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে দরিদ্রদের মাঝে শাড়ি -লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরন

 

শান্ত রাজীব
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।

আজ সোমবার উপজেলার তারাশী গ্রামে অবস্থিত জ্ঞানের আলো পাঠাগার চত্ত্বরে অর্ধশত পরিবারের মাঝে চাল, পোলার চাল, ডাল, তেল, সেমাই, দুধসহ বিভিন্ন ধরণের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

এ সময় হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, ঘাঘর বাজার বণিক সমিতির সভাপতি মানিক লাল সাহা, সমাজসেবক ড. অপূর্ব রুদ্র, সূজিত পোদ্দার, ইউপি সদস্য শাহানুর শেখ, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বক্তব্য রাখেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, জ্ঞানের আলো পাঠাগার দীর্ঘদিন ধরে এলাকায় আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। আমি আশা করবো আগামীদেও তাদের এই কর্মকান্ড যেন অব্যাহত থাকে।

Hot this week

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

Related Articles

Popular Categories