Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

উচ্চশিক্ষা দফতরের যৌথ টিম মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন

পশ্চিমবঙ্গ বিধানসভার উচ্চ শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি এবং উচ্চশিক্ষা দফতরের যৌথ টিম মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন গত ১১ ই মে। পরিদর্শক দলের চেয়ারম্যান বিধায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে এদিন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ও অন্যান্য বিষয় খতিয়ে দেখেন। এই উচ্চ ক্ষমতাসম্পন্ন পরিদর্শক দলের সদস্য হিসেবে আরও ছিলেন বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মানিক ভট্টাচার্য, জনাব মহ. আলী, জাফিকুল ইসলাম, জীবনকৃষ্ণ সাহা, সুশান্ত মাহাতো, জয়েন্ট ডিপিআই ড. মলয় মুখোপাধ্যায় প্রমুখ। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম উচ্চ ক্ষমতাসম্পন্ন কোন প্রতিনিধিদল পরিদর্শনে এলেন। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা ড. মিতা ব্যানার্জী প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিকাঠামো ও অ্যাকাডেমিক বিভিন্ন বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করেন। বর্তমানে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ১৫ টি বিষয়ে স্নাতকোত্তর এবং সাঁওতালি বিষয়ে স্নাতক স্তরে পাঠদান করা হয়। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে রেকর্ড সময়ে – মাত্র ২৬ দিনের মধ্যেই ফলাফল প্রকাশিত হয়েছে। প্রতিনিধি দল এদিন বিভিন্ন বিষয়ের কো অর্ডিনেটর এবং ছাত্র ছাত্রীদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরিকাঠামো ও অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন কমিটির সদস্যরা। বর্তমান উপাচার্য দ্রুত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাকর্মীও আধিকারিক পদ সৃষ্টি করার পক্ষে সওয়াল করেন। সামগ্রিকভাবে স্ট্যান্ডিং কমিটি ও উচ্চশিক্ষা দফতরের যৌথ টিমের এই পরিদর্শনে মুর্শিদাবাদ জেলাবাসীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণ করা হয়েছে জমি। গোপজান মৌজা জে এল নং ১৮। ১৬ একরের বেশি জমি। বিশ্ববিদ্যালয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ জমি এখানে আছে। বহরমপুর শহরের একেবারে কাছে। খাগড়াঘাট রেল স্টেশন এবং ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories