Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

রামমন্দিরের পর বিশাল দুর্নীতি সঙ্ঘ পরিবারের ‘হিন্দু ব্যাঙ্কে’

কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠলো সঙ্ঘ পরিবারের ‘হিন্দু ব্যাংক’-এ। চেরুপুল্লাসেরিতে অবস্থিত এই হিন্দুস্তান ডেভেলপমেন্ট ব্যাংক বা হিন্দু ব্যাংক। কিছুদিন আগেই ব্যাংকের গ্রাহকরা নিজেদের জমানো টাকা ফেরানোর দাবি করলে, বাধ্য হয়ে ব্যাংকটি নিজেদের শাখা বন্ধ করে দেয়।

দেশাভিমানী-তে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই ব্যাংক চেয়ারম্যান সুরেশ কৃষ্ণা, যিনি আরএসএস-এর সক্রিয় কর্মী ও সঙ্ঘ পরিবারের সোশ্যাল মিডিয়ার ইনচার্জ, তাঁর বিরুদ্ধে ১৫ জন গ্রাহক পুলিশি অভিযোগ দায়ের করেছেন। ব্যাংকে তাঁদের ৯৭ লাখ টাকার আমানত রয়েছে। তাঃদের অভিযোগ, ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকের জন্য গাড়ি কিনছেন কিন্তু নিজের নামে রেজিস্ট্রেশন করেছে তা।

ব্যাংকের ডিরেক্টররাও চেয়ারম্যান সুরেশের নামে অভিযোগ দায়ের করেছেন। যদিও এর সবটাই লোকের চোখে ধুলো দেওয়ার জন্য বলে অভিযোগ গ্রাহকদের।

গ্রাহকদের অভিযোগ, বিজেপি নেতারা তাঁদের বোঝাতে চাইছেন চেয়ারম্যানই এই প্রতারণা করেছেন। কিন্তু আসলে এর পুরো খতিয়ান রয়েছে আরএসএস-বিজেপি নেতৃত্বের কাছে। পুলিশ এখন জানার চেষ্টা করছে, ব্যাংকের গ্রাহকদের পুরো টাকা আসলে গেল কোথায়? অনেক গ্রাহককে ১৬ শতাংশ সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা জমা করানো হয়েছে। প্রতারিত গ্রাহকদের মধ্যে বিজেপি কর্মীও রয়েছেন। যাঁরা স্ত্রীর গয়না বন্ধক রেখে ‘হিন্দু ব্যাংক’-এ সেই টাকা গচ্ছিত রেখেছিলেন। ২৫০০ টাকা রেকারিং ডিপোজিট স্কিমেও টাকা বহু গ্রাহকের কাছ থেকে টাকা তোলা হয়েছিল বলে খবর।

তাঁদের আরো অভিযোগ, বেশ কয়েকজনকে চাকরি দেওয়ার নাম করেও বিজেপি কর্মীরা টাকা তুলেছিলেন। ব্যাংকের সব ডিরেক্টররাই আরএসএস-বিজেপি কর্মী। চালু হওয়ার এক বছরের মধ্যেই কোটি কোটি টাকা আমানত তুলেছিল ব্যাংকটি। এরই মধ্যে বেশ কিছু গ্রাহকের মনে সন্দেহ হওয়ায় তাঁরা নিজেদের আমানত তুলে নেওয়ার কথা ব্যাংককে জানাতেই ব্যাংকটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

ব্যাংকের বিল্ডিংটির মালিক জানিয়েছেন বেশ কিছু মাসের ভাড়াও বকেয়া রয়েছে। সম্প্রতি বেশ কিছু বিজেপি নেতার বিরুদ্ধে হাওয়ালা মামলার অভিযোগ উঠেছে। আর ঠিক তখনই এই বড়সড় ব্যাংক প্রতারণার বিষয়টি উঠে এল।

সূত্র : পিপলস রিপোর্ট

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories