Friday, March 6, 2026
24.4 C
Kolkata

অস্ট্রেলিয়ায় লাল ঝড়: লেবার পার্টির ঐতিহাসিক বিজয়! টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস

অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে রেকর্ড জয় পেয়ে ক্ষমতায় ফিরল লেবার পার্টি। টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন অ্যান্টনি আলবানিস। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাবে, লেবার পার্টি এ পর্যন্ত ৭০টি আসনে জয়ী হয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যথেষ্ট। অন্যদিকে, পিটার ডাটনের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে মাত্র ৪৪টি আসন। ফলাফল প্রকাশের পর পরাজয় স্বীকার করে জাতির উদ্দেশে ভাষণ দেন ডাটন। তিনি বলেন, “এই পরাজয়ের দায়ভার আমি একা বহন করব। ভোটাররা আমাদের প্রতি আস্থা রাখেননি।”

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক নীতিই ছিল এবারের নির্বাচনের মূল ইস্যু। বিরোধী জোট অভিযোগ তুলেছিল যে লেবার সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। পাল্টা লেবার পার্টি ডাটনের পারমাণবিক শক্তি সম্প্রসারণের পরিকল্পনাকে “অবাস্তব” ও “সমাজে বিভেদ সৃষ্টিকারী” বলে আখ্যায়িত করে।

আন্তর্জাতিক প্রেক্ষাপটেও এই নির্বাচন ছিল গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যকার বাণিজ্য উত্তেজনা অস্ট্রেলিয়ার অর্থনীতিতে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা। আলবানিস সরকার চিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পশ্চিমা মিত্রদের সাথেও সৌহার্দ্য বজায় রাখার নীতি অব্যাহত রেখেছে। এই কৌশল ভোটারদের সমর্থন পেয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়ী আলবানিসকে টুইটার মাধ্যমে শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ভবিষ্যতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সহযোগিতা আরও গভীর হবে—এ বিশ্বাস আমার আছে।”

গণতান্ত্রিক এই উৎসবে অংশ নিয়েছিলেন রেকর্ড সংখ্যক ভোটার। ২২ এপ্রিল প্রায় ৮০ লাখ মানুষ প্রাক-নির্বাচনী ভোট দিলেও মূল ভোটগ্রহণ হয় ৩ মে। ভোটারদের ব্যালটেই স্পষ্ট হয়েছিল—অস্ট্রেলিয়ার জনগণ পরিবর্তনের বদলে স্থিতিশীলতাকেই প্রাধান্য দিয়েছেন।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories