Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

আত্মহত্যা, না সংখ্যালঘু বিদ্বেষে খুন ?আইআইটির ছাত্র মৃত্যুতে রহস্য ঘনীভূত হচ্ছে

খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল আসিফ কমর। হঠাতই হোস্টেলের ঘর থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে দেখে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হলেও, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে ঘটনাটিতে খুনের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে, বলে মনে করছে হোস্টেলের একাংশ ছাত্র-ছাত্রী। পুরো ঘটনাটাই বর্তমানে পুলিশি তদন্তাধীন।

পুলিশ সূত্রে খবর, রাত একটা পর্যন্ত মায়ের সঙ্গে কথা বলেন আসিফ কমর। শেষমেষ ক্যান্টিনে খেতে যাওয়ার কথা বলে ফোন কেটে দেন আসিফ কমর। এর কয়েক ঘন্টা পর অর্থাৎ ভোর চারটে নাগাদ হোস্টেলের ঘর থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সূত্র মারফত খবর অনুযায়ী, আইআইটি খড়গপুরের পক্ষ থেকে মৃত ছাত্রের পরিবারকে বিমানের টিকিট পাঠানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর কারণ সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া যায়নি।

সমাজ মাধ্যমে আসিফ কমরের মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো সরল সৃষ্টি হয়েছে। নেটিজেনদের একাংশ আসিফ কমরের মৃত্যুকে ফয়যান আহমেদের মৃত্যুর সঙ্গে তুলনা করছে। বলাবাহুল্য ফয়যান আহমেদের মৃত্যুকে পুলিশ প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে দাবি করলেও পরবর্তীতে খুন বলে প্রমাণিত হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories