Sunday, September 6, 2026
28 C
Kolkata

কুরআন শরীফই আমাদের সংবিধান,আগে ছিল,এখনও আছে এবং চিরকাল থাকবে : যুবরাজ সালমান

নিউজ ডেস্ক : সৌদি আরবের জাতীয় টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের অঘোষিত বাদশাহ মোহাম্মদ বিন সালমান বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। এর মধ্যে দেশের সংবিধানের ব্যাপারে তিনি মন্তব্য করতে গিয়ে বলেন, আমাদের দেশের সংবিধান কুরআন শরীফ। আমি আগেও বলেছি এখন ও বলছি আমাদের সংবিধান কুরআন শরীফ আগেও ছিল, এখনও আছে এবং চিরকালের জন্য এমনি থাকবে। সরকার হোক বা আমাদের শুরা কাউন্সিল হোক সব ক্ষেত্রে আমরা কুরআন শরীফই মেনে চলি। সামাজিক বা অভ্যন্তরীণ ক্ষেত্রে আমরা কুরআন শরীফের দেওয়া সুস্পষ্ট ব্যাখ্যাগুলো গ্রহণ করি। কারণ কুরআন শরীফের সুস্পষ্ট আদেশ ছাড়া কাউকে কোনো অপরাধের জন্য সাজা দেওয়া যায় না। তিনি সুদূর ভবিষ্যতেও সে দেশের সংবিধান পরিবর্তনের কোনো রকম সম্ভাবনা নেই বলে জানিয়ে দেন।

 

এছাড়া তিনি দেশটির ভিশন ২০৩০ নিয়েও কথা বলেন। তিনি বলেন, আমরা যখন ১৯৬০ এর দশকে সৌদি আরবে তেলের সন্ধান পাই তখন আমাদের জনসংখ্যা ছিল মাত্র ৩০ লাখের মতো কিন্তু এখন তা প্রায় ২ কোটি। তাই তেল থেকে আসা রাজস্বের উপর আমরা আর পুরোপুরি নির্ভরশীল থাকতে পারি না।

তিনি আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রেখে ও চীন এবং রাশিয়ার সঙ্গেও সুসম্পর্ক গড়ে তুলতে চান বলে জানান। তিনি বলেন, ১৯৫০ এ আমেরিকা বিশ্ব অর্থনীতির ৫০ শতাংশ বাজার দখলে রেখেছিল কিন্তু এখন তাদের অর্থনীতি মাত্র ২০ শতাংশে এসে পৌঁছেছে। তাই আমাদের কৌশলগত কারণে অন্যান্য বৃহৎ দেশগুলোর সঙ্গেও সম্পর্ক গড়ে তুলতে হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories