Saturday, September 5, 2026
28 C
Kolkata

রঙের উৎসবে সাধারন মানুষের সাথে মেতে উঠলো তৃতীয় লিঙ্গের মানুষরাও

সুরজিৎ দাস, নদীয়া: শান্তিপুরের দ্বিতীয় দিনের দোল উৎসবে সাধারন মানুষদের সাথে মেতে উঠলো তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও।দ্বিতীয় দিনের এই বসন্ত উৎসবে মেতে ওঠে কয়েক হাজার মানুষ, কচিকাঁচা থেকে শুরু করে আট থেকে আশি। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষদের উপস্থিতিতে নজর কাঁড়ে এই বসন্ত উৎসব।

শান্তিপুর তেতুলতলার অরিয়ান্টাল স্কুলের মাঠে মা দুর্গা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সেখানেই কাতারে কাতারে মানুষের ভিড় জমায়, যেখানে লক্ষ্য করা গেল আট থেকে আশি সবাই বিভিন্ন রঙের আবিরের ছোঁয়ায় মেতে উঠলেন এই বসন্ত উৎসবে। আর এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে দেখা গেল তৃতীয় লিঙ্গের মানুষদেরও । তারাও বিভিন্ন রঙের আবির এর ছোঁয়ায় মেতে উঠলেন সাধারণ মানুষের সাথে।

বসন্ত উৎসবে উপস্থিত হয়ে যথেষ্টই খুশি জানালেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। তারা জানান,” বসন্ত উৎসব মানেই এক অন্য অনুভূতি। জাতি ভেদাভেদ ভুলে আমরা সকলেই একত্রিত হয়ে আজকের এই বসন্ত উৎসব পালন করছি”। যদিও অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠের চারপাশে করা হয়েছিল পুলিশ কর্মী মোতায়েন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories