মালদ্বীপ-ভারত সংকটের মধ্যেই মালদ্বীপের নিকটবর্তী গুরুত্বপূর্ণ দ্বীপগুলোতে নতুন ঘাঁটি চালু করার ঘোষণা দিয়েছে ভারতের নৌবাহিনী।
এর আগে মালদ্বীপ থেকে ভারতীয় বাহিনী নিয়ে দুই দেশের উত্তেজনা চরমে উঠে। এর মধ্যেই মালদ্বীপ থেকে ভারতে সেনা পাঠানোর উদ্যোগ শুরু করেছে তারা।
ভারতও তার আগ মুহূর্তে নতুন ঘাঁটি খোলার ঘোষণা দিলো।
উল্লেখ্য, গত বছর মালদ্বীপে ক্ষমতায় আসেন চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তিনি ভোটের আগে মালদ্বীপ থেকে ভারতীয় বাহিনী হটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তিনি নির্বাচনে জয়লাভ করার পর থেকেই খারাপ হতে শুরু করে ভারত-মালদ্বীপ সম্পর্ক।
এদিকে মালদ্বীপে ক্রমাগত চীনা উপস্থিতির বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী।
লাক্ষাদ্বীপে ৬ মার্চ নতুন ঘাঁটি খোলা হবে বলে জানিয়েছে ভারতীয় নৌবৈাহিনী। এর ফলে বিদ্যমান ছোট বিচ্ছিন্ন বাহিনী একটি ‘স্বাধীন নৌ ইউনিটে’ পরিণত হবে।


