ভোট দিয়ে মদের দোকান বন্ধ করলেন রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলার একটি গ্রামের বাসিন্দারা।
প্রশাসন জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠ মানুষ দোকানটি বন্ধের পক্ষে রায় দেওয়ায় আগামী অর্থবছর থেকে ওই গ্রামে মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না।
মদের দোকান বন্ধের ঘোষণাতে গ্রামটিতে খুশির বন্যা বয়ে গেছে। বাসিন্দারা আবির খেলে নেচে-গেয়ে উৎসবে মেতে উঠেছেন।
এ ব্যাপারে কোটপুতলি-বেহরোরের অতিরিক্ত জেলা কালেক্টর যোগেশ কুমার ডাগুর বলছিলেন, ‘পঞ্চায়েতের ৩ হাজার ৮৭২ জন ভোটারের মধ্যে ২ হাজার ৯৩২ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ২ হাজার ৯১৯ জন ভোটার মদের দোকান বন্ধের পক্ষে ও চারজন মদের দোকান বন্ধ না করার পক্ষে ভোট দেন। নয়টি ভোট বাতিল হয়েছে।


