Saturday, September 5, 2026
28 C
Kolkata

দাদাদের ক্ষত সারাতে পারল না ভাইয়েরা, এশিয়া কাপে পাকিস্তানের কাছে হার ভারতের

নিউজ ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ভারতের। টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলি’দের হারের ক্ষত পুরোপুরি সেরে ওঠার আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী’র বিরুদ্ধে ফের পরাস্থ হল ভারত। একই গ্রুপে থাকার ফলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হয়েছি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দু’টি ম্যাচেই জিতল পাকিস্তান।

শনিবার টসে জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ওপেনার হার্নুর সিংহ বাদে বাকিরা দু’অঙ্কের রানই পেরোতে পারেননি। জিশান জামিরের বলে তখন কাঁপছেন ভারতের ব্যাটাররা।

আট ওভারের মধ্যে চার উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। হতাশ করেন ভারত অধিনায়ক যশ ধুল। প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপর হনুর সিং এর ৪৯ এবং আরাধ্য যাদবের ৫০-এর ওপর ভর করে ভারত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। শেষদিকে রাজ্যবর্ধনের মারকাটারী ২০ বলে ৩৩ রানের ইনিংসের ওপর ভর করে স্কোরবোর্ডে ২৩৭ রান তোলে ভারত। পাঁচ উইকেট নেন পাকিস্তানের জিসান জমীর।

জবাবে শুরুতে ওপেনার আব্দুল ওয়াহিদকে আউট করেন হাঙ্গারগেকার। এরপর মাজ সাদাকাত ২৯(৪৫) ও মুহাম্মদ শেহজাদ ৮১(১০৫) এর পার্টনারশিপে ম্যাচে ফিরে আসে পাকিস্তান। শেহজাদের নেতৃত্বে পাকিস্তানের বাকি ব্যাটাররাও ভালো রান করেন। কাশিম আক্রাম ২২(৪০), ইরফান খান ৩২(৫০), রিজওয়ান মেহমুদ ২৯(৩৪) ধীরে ধীরে খেলাটিকে নিজেদের অধীনে নিয়ে যান।

কিন্তু শেষ ওভারের শেষ বলে রবি কুমারকে চার মেরে ম্যাচ ফিনিশ করেন আহমাদ খান অপরাজিত ২৯(১৯)। ভারতের হয়ে চার উইকেট নেন রাজ বাওয়া। এছাড়া একটি করে উইকেট নেন হাঙ্গারগেকার, রবি কুমার ও নিশান্ত সিন্ধু। কিন্তু এই হার নিঃসন্দেহে বড় ধাক্কা দেবে ভারতীয় দলকে। ম্যাচের সেরা হন মোহাম্মদ শেহজাদ।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories