Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

জমি নিয়ে বিবাদের জেরেই কি ভাইয়ের হাতে খুন যুবক? মালদায় যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে দানা বাধছে রহস্য

মালদা: জমি নিয়ে বিবাদের জেরেই কি ভাইয়ের হাতে খুন যুবক? গভীর রাতে মালদা জেলার চাঁচল- হরিশ্চন্দ্রপুরের কনুয়া ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে বাইক সহ মৃতদেহ উদ্ধারকে ঘিরে রহস্যের দানা বাধছে। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ছেলেকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিনো হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। পুলিশ সুত্রে আরও জানা গিয়েছে, মৃত যুবকের নাম সেলিম খান(৩০)। পেশায় দিন মজুর। বাড়ি চাঁচল থানার হাজাতপুর গ্রামের খান পাড়া এলাকায়।

পরিবারের সদস্য মহবুল হক জানান, তাদের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। ইতিমধ্যে সেই বিবাদের মিমাংসা করার জন্য গ্রামে সালিশি সভার আয়োজনের কথাও চলছিল। এরপর প্রতিদিনের মত শনিবার সকালবেলা কাজে বেরোন সেলিম। সন্ধ্যার পর রাত গড়িয়ে গেলেও আর বাড়ি ফিরে আসেনি। হরিশ্চন্দ্রপুর থানার ৮১নম্বর জাতীয় সড়কের পাশ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। রাত্রিবেলা থানা থেকে ফোন যায় ৮১নম্বর জাতীয় সড়ক থেকে। জানানো হয়,  তাদের ছেলের মৃতদেহ উদ্ধার হয়েছে।

পরিবারের সদস্যরা আরও জানান,  ছেলের গায়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জমি নিয়ে বিবাদের কারণে তাঁকে তাঁর সৎ ভাই গনি খান খুন করেছে বলে অভিযোগ। পরিবারের পক্ষ থেকে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান মৃতের মা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories