Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ইরানে হামলা চালানোর চক্রান্ত করছে ইসরাইল, প্রকাশ করলেন ইসরাইলি সেনাপ্রধান

 

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের গণমাধ্যমের বরাতে দ্য নিউ আরব জানায়, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আয়োজিত এক অধিবেশনে এই মন্তব্য করেছেন ইসরায়েলের সেনাপ্রধান আভিভ কোচাভি।

 

তিনি জানান, ইসরায়েলি সেনাবাহিনী ইরান ও অন্যান্য সামরিক পারমাণবিক হুমকি মোকাবেলায় তাদের অপারেশনাল পরিকল্পনা এবং প্রস্তুতি জোরদার করছে।

 

তিনি ইরানকে সতর্ক করে বলেন, ‘ইসরায়েল যে কোনও হুমকির প্রতিশোধ নিতে প্রস্তুত; সেটি গাজায় হোক কিংবা উত্তর সীমান্তে হোক।’
ইরানের পরমাণু কর্মসূচির ঘোর বিরোধী ইসরায়েল। ইসরায়েলের দাবি, তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে এমন দাবি বরাবরই অস্বীকার করেছে ইরান।

 

এদিকে, আগামী ২৯ নভেম্বর পারমাণবিক চুক্তি নিয়ে বিশ্ব পরাশক্তিগুলোর সঙ্গে আলোচনায় বসছে ইরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories