Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

জাতিসংঘে ‘মিথ্যার ফুলঝুরি’ ছড়িয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী : ইরান

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জাতিসংঘে দেওয়া বক্তব্যে ইরান সম্পর্কে যে বাগাড়ম্বর করেছেন তা প্রত্যাখ্যান করেছে তেহরান । ইরান বলেছে, বেনেটের বক্তব্য ‘মিথ্যার ফুলঝুরি’ ছাড়া আর কিছু নয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্জি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।–দি ওয়াশিংটন পোস্ট

তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার শত শত পরমাণু অস্ত্রের অধিকারী ইসরায়েলের নেই। রাভাঞ্চি আরও লিখেছেন, জাতিসংঘে চলতি বছর ‘ইরান ভীতি’ ছড়িয়ে দেওয়ার কাজকে নতুন উচ্চতায় নিয়ে গেছে তেল আবিব। আজ সোমবার জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেট ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেল আবিবের পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেন।
গত কয়েক বছরে পরমাণু শিল্পের গবেষণা ও বিকাশে ইরান অনেকদূর অগ্রসর হয়েছে বলে স্বীকার করেন বেনেট। তিনি বলেন, মুখের কথায় আর ইরানের সেন্ট্রিফিউজগুলোর কার্যক্রম বন্ধ করা যাবে না।

ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, ইরানের ‘পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি’ এমন অবস্থায় চলে গেছে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। বেনেট আরও দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি ‘সবগুলো রেডলাইন’ অতিক্রম করেছে।

প্রধানমন্ত্রী এমন সময় ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিকে ‘অস্ত্র তৈরির কর্মসূচি’ হিসেবে তুলে ধরার চেষ্টা করলেন যখন তেল আবিবের কাছে অন্তত ২০০টি পরমাণু অস্ত্র রয়েছে। এছাড়া, ইসরায়েল এখন পর্যন্ত তার গোপন পরমাণু অস্ত্র কর্মসূচি তদারকি করতে জাতিসংঘকে অনুমতি দেয়নি।
পক্ষান্তরে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করেছে এবং দেশটির পরমাণু কর্মসূচি জাতিসংঘের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories