Saturday, March 14, 2026
24.2 C
Kolkata

রাফাহ অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা: নেতানিয়াহু

ফিলিস্তিনের ঘনবসতিপূর্ণ রাফা শহরে ইসরায়েলের সেনাবাহিনী ঢোকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।

একমাত্র সামরিক চাপই তাদের মুক্তি নিশ্চিত করবে। গাজা উপত্যকার উত্তরাঞ্চল ও খান ইউনিস জয় করেছি। এবার দক্ষিণের রাফায় স্থল অভিযান শুরু হচ্ছে বলে জানানা তিনি।

গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধসহ  বিলম্ব ছাড়াই গাজায় খাবার, পানি, জ্বালানি ও ওষুধ সরবরাহসহ মৌলিক পরিষেবা ও মানবিক সহায়তার অবাধে প্রবেশের জন্যে আইসিজে নির্দেশ দিলেও তোয়াক্কা করছে না ইসরাইল।

জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস জানান, রাফায় ১০ লাখের বেশি মানুষ আটকা পড়ে আছেন। তারা সবাই মৃত্যুর দিকে তাকিয়ে আছেন। শহরটির বাসিন্দাদের কাছে খুব অল্প পরিমাণ খাবার আছে। তাদের চিকিৎসা পাওয়ার সুযোগও সীমিত। তাদের যাওয়ার কোনো নিরাপদ জায়গা নেই।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালান হামাস যোদ্ধারা। হামলায় ইসরায়েলি ভাষ্য অনুযায়ী ১ হাজার ১৩৯ জন নিহত হন। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে গেছেন তাঁরা। এরপরই হামলা শুরু করে ইসলাইলি বাহিনী এখন পর্যন্ত অন্তত ৩২ হাজার ৫৫২ ফিলিস্তিনি নিহত ও ৭৪ হাজার ৯৮০ জন আহত হয়েছেন।

Hot this week

ঈদের আগে বহরমপুরে সম্প্রীতির ডাক, ইমাম সংগঠনের বিশেষ সভা

পবিত্র ঈদকে সামনে রেখে মুর্শিদাবাদে সম্প্রীতি ও ঐক্যের এক...

উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মঘাতী আলু চাষি

পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায় আলু চাষিদের মধ্যে চরম...

জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাসভবনে ইরানের মাওলানা সাইয়েদ সাদিক হুসাইনী

ইরানের ঐতিহ্যবাহী শহর কোমের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা সাইয়েদ...

নবান্নের কড়া সতর্কবার্তা সত্ত্বেও ডিএ দাবিতে ধর্মঘটে অনড় সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাধিক দাবিকে সামনে রেখে...

Topics

ঈদের আগে বহরমপুরে সম্প্রীতির ডাক, ইমাম সংগঠনের বিশেষ সভা

পবিত্র ঈদকে সামনে রেখে মুর্শিদাবাদে সম্প্রীতি ও ঐক্যের এক...

উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মঘাতী আলু চাষি

পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায় আলু চাষিদের মধ্যে চরম...

নবান্নের কড়া সতর্কবার্তা সত্ত্বেও ডিএ দাবিতে ধর্মঘটে অনড় সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাধিক দাবিকে সামনে রেখে...

আলিয়া বিশ্ববিদ্যালয়ে কলকাতার তিনটি ক্যাম্পাসে ইফতার মজলিস

বৃহস্পতিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাস—নিউ টাউন, পার্ক সার্কাস ও...

ওবিসি-এ তালিকা থেকে মুসলিম নাম বাদ! রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক

ফের পঞ্চনার শিকার রাজ্যে পিছিয়ে পরা অসহায় মানুষরা। সাম্প্রতিক...

Related Articles

Popular Categories