Saturday, September 5, 2026
28 C
Kolkata

আলিয়া বিশ্ববিদ্যালয়ে কলকাতার তিনটি ক্যাম্পাসে ইফতার মজলিস

বৃহস্পতিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাস—নিউ টাউন, পার্ক সার্কাস ও তালতলায় আলাদা আলাদাভাবে ইফতার মজলিসের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই এই আয়োজনের দায়িত্বে ছিলেন। ইফতার শুরুর আগে উপস্থিত অতিথি ও শিক্ষকরা পবিত্র রমজান মাসের তাৎপর্য ও শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

নিউ টাউন ক্যাম্পাসের অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন রাজারহাট–নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, বিশ্বভারতীর অধ্যাপক সিরাজুল ইসলাম, আইআইসিবির বিজ্ঞানী ড. নাহিদ আলি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসারত আলি মোল্লা। এছাড়া আল আমীন মিশনের সাধারণ সম্পাদক এম নূরুল ইসলাম, আমানত ফাউন্ডেশনের শাহ আলম, আইএএস আলতামাস গাজি ও নতুন গতির সম্পাদক এমদাদুল হক নূরও অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিবরিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল বাসিত ইসমাইল, হজ হাউস মসজিদের ইমাম হাফেজ মইদুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক ও শিক্ষার্থীরা। সবার মিলিত উপস্থিতিতে ইফতার মজলিস এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories