Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

আনন্দের ঈদ সতর্কতার সঙ্গে পালন করুন, আহবান সংখ্যালঘু যুব ফেডারেশনের

নিজস্ব সংবাদদাতা: ধর্ম নিজের মতো উৎসব সকলের জন্য। উৎসবের আনন্দঘন মুহূর্তে ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল বন্ধু-বান্ধব, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মধ্যে কূশল বিনিময় ও আপ্যায়ন ইসলামী ঐতিহ্যের অবিচ্ছিন্ন অংশ। আগামী শনিবার দেশ জুড়ে পালিত হচ্ছে বকরি ঈদ।

বকরি ঈদ উপলক্ষে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সভাপতি অধ্যাপক নুরুল ইসলামের অনুরোধ, ঈদের ঐতিহ্য অক্ষুন্ন রাখুন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন আচরণ থেকে বিরত থাকুন। সব সময় অপরের বিশ্বাস ও সংস্কারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। এমন হতে পারে আপনার ধর্মীয় রীতিনীতির প্রতি অজ্ঞতা বশতঃ কারো ঘৃণা থাকতে পারে, তাদের থেকে সতর্ক থাকুন।

যদিও ঈদ-উল-আযহা প্রসঙ্গে স্বাস্থ্যবিধি মেনেই ঈদের জামাতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সহ-সম্পাদক নাজমুল আরিফিন। কোরবানির কাজ শেষ হওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়ার কথাও বলেছেন তিনি।

রাজবাসীর প্রতি অধ্যাপক নুরুল ইসলামের আবেদন, কোরবানীর পশুর ছবি গণমাধ্যমে পোষ্ট করবেন না। পশু কোরবানি প্রকাশ্য স্থানে করবেন না। কোনো ভাবেই কেউ প্ররোচিত হয় এমন আচরণ করবেন না।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories