Sunday, October 25, 2026
29 C
Kolkata

কলিয়াচকের চৌরঙ্গী মোড়ে স্বয়ংক্রিয় বৈদ্যুতিন ট্রাফিক সিগন্যালের উদ্বোধন

গোলাম হাবিব,এনভিটিভি,মালদা: বুধবার আনন্দের দিন কালিয়াচকবাসীর। তাদের দীর্ঘ প্রতিক্ষার অবসান হল আজ। ইদুজ্জোহার আগেই উদ্বোধন হয়ে গেল স্বয়ংক্রিয় বৈদ্যুতিন ট্রাফিক সিগন্যালের। কালিয়াচকবাসীর কথা রাখল জেলা পুলিশ প্রশাসন। এর আগে পুলিশ প্রশাসন কথা দিয়েছিল, ইদুজ্জোহার আগে নতুন উপহার দিতে চলেছে তারা কালিয়াচকবাসীকে। এদিন সাধারণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে অত্যাধুনিক ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। অত্যাধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা না থাকার ফলে দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকত। কালিয়াচকবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বৈদ্যুতিন ট্রাফিক সিগন্যালের। এদিন লকডাউনের মধ্যে খানিকটা নিঃশব্দেই এদিন থেকে চালু হয়ে গেল নতুন ট্রাফিক ব্যবস্থা। পুলিশ সুপার ছাড়াও হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(‌গ্রামীণ)‌ দীপক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার ) ড: এইচ এম রেহেমান, ট্রাফিক ওসি তরুণ সাহা , কালিয়াচক থানার আইসি আশিস দাস প্রমুখ ।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া এদিন বলেন,‘‌এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশবাজার শহরের পর জেলায় ব্যস্ততম রাস্তা হল এই কালিয়াচকের চৌরঙ্গি এলাকা। এখানকার মানুষের দাবি মেনেই নতুন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হল। এর ফলে দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে বলে আমাদের আশা। এখানকার মানুষ নতুন,ট্রাফিক সিগন্যালের সঙ্গে অভ্যস্ত নয়, ধীরে ধীরে মানুষ সচেতন হয়ে যাবেন।

Hot this week

দুর্গাপুজোয় বই বিক্রিতে রেকর্ড, এবার বড়দিনে নজর! জনসংযোগ বৃদ্ধিতে বিশেষ পরিকল্পনা সিপিএমের

শারদোৎসবে সিপিএমের বুকস্টল ঘিরে রাজ্য রাজনীতিতে কম বিতর্ক হয়নি।...

সিয়াং বাঁধ প্রকল্প ঘিরে উত্তেজনা অরুণাচল প্রদেশে, জ্বালিয়ে দেওয়া হল NHPC-র অফিস!

অরুণাচল প্রদেশে প্রস্তাবিত সিয়াং বাঁধ প্রকল্পকে ঘিরে উত্তেজনা ছড়াল।...

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

Topics

সিয়াং বাঁধ প্রকল্প ঘিরে উত্তেজনা অরুণাচল প্রদেশে, জ্বালিয়ে দেওয়া হল NHPC-র অফিস!

অরুণাচল প্রদেশে প্রস্তাবিত সিয়াং বাঁধ প্রকল্পকে ঘিরে উত্তেজনা ছড়াল।...

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories