Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ২০

 

 

( শামীম সরকার ):স্টাফ রিপোর্ট :

কিশোরগঞ্জের জেলা বাজিতপুর উপজেলা দিলালপুর ইউনিয়নের দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মুজিবুর (৬৫) নামে একজন নিহত হয়েছে । এ ঘটনায় দুই পক্ষের ২০ জন আহত হয়েছে ।

আজ সোমবার দুপুরে বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেননগর গ্রামে এ ঘটনা ঘটে ।

 

নিহত মুজিবুর একই গ্রামের মৃত শেখ আব্দুল মালেকের ছেলে ।

 

পুলিশ জানায়, দিলালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন শাফি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী । আজ দুপুরে এ পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় । এ সংঘর্ষে বল্লমের আঘাতে শাফির পক্ষের সমর্থক মুজিবুর নামে একজন মারা যায় । এ সময় দুই পক্ষের ২০ জন আহত হয়েছে ।

মরদেহ ময়নাতদন্তের জন্য জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন ।

তবে দিলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন শাফি জানান, বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়ার নেতৃত্বে এককভাবে হামলা চালায় । এতে মুজিবুর নামে একজন মারা যায় এবং আরো ৪-৫ জন মুমূর্ষ অবস্থায় বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন

এ বিষয়ে দিলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার জানান, এ সংঘর্ষে আমার কোন পক্ষ নাই । যেহেতু আমি জনপ্রতিনিধি, তাই সবাই আমার লোক । আর আমার নেতৃত্বে কোন হামলা হয়নি এবং আমি আজ কিশোরগঞ্জ ছিলাম ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories