Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

কলকাতায় প্রথমবার চার হাজারের মাইল স্টোন পার করোনা আক্রান্তের সংখ্যা

এনবিটিভি ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় মহানগরে ৪৭৫৯ জন করোনায় আক্রান্ত। মহামারী শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার সর্বোচ্চ এক দিনের আক্রান্তের সংখ্যা। এমনকি রাজ্যে এদিন মোট ৯০৭৩ জন্য আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন যে, “হঠাৎ করোনার এই বৃদ্ধি মহামারীর তৃতীয় তরঙ্গের প্রমাণ।”

বুধবার আইপিজিএমইআর-এর সার্জারি অধ্যাপক দীপ্তেন্দ্র সরকার বলেন, “আমরা অবশ্যই তৃতীয় তরঙ্গের মধ্যে আছি। করোনা আক্রান্তের প্রবণতা অনুসারে বলা যেতে পারে, আমরা একটি খুব খাড়া ঢেউ দেখতে পাব। যেটি ১৫ থেকে ১৮ জানুয়ারির মধ্যে শীর্ষে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তারপরে, জানুয়ারির শেষের  দিকে করোনা সংক্রমণের হার কমতে থাকবে।”

উল্লেখ্য, এমনকি করোনার দ্বিতীয় ঢেউয়ের শীর্ষের সময়েও কলকাতায় দৈনিক করোনা আক্রান্তের কখনও ৪ হাজারের মাইল স্টোন পার করেনি। দ্বিতীয় তরঙ্গে শহরের সর্বোচ্চ এক দিনের আক্রান্তের সংখ্যা ছিল ৩৯৯০ এটি ছিল গত বছর মে মাসের ৩ তারিখ। এটি করোনা কালের রেকর্ড সংখ্যক ছিল।

আইপিজিএমইআর-এর হেপাটোলজি বিভাগের প্রধান এবং জনস্বাস্থ্য কর্মী অভিজিৎ চৌধুরী বলেন, “জানুয়ারি মাসের দুই সপ্তাহের মধ্যে একটি “পরিষ্কার চিত্র” ফুটে উঠবে। কিন্তু এই তৃতীয় ঢেউ বিশাল আকারে আসবে। যদিও ওমিক্রন দ্বারা সৃষ্ট সংক্রমণ দৃশ্যত মৃদু।”

জনস্বাস্থ্য কর্মী অভিজিৎ চৌধুরী আরও বলেন, “এই করয়া কালে শিথিলতার কোনো জায়গা নেই। আমরা সবাইকে শান্ত থাকার জন্য এবং আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছি।”

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories