Tuesday, November 3, 2026
30 C
Kolkata

জমি অধিগ্রহন ও ন্যায্য মূল্য না পাওয়ায় বাইপাসের কাজ বন্ধ করে বিক্ষোভ কৃষকদের

এনবিটিভি ডেস্ক: বাইপাসের জন্য জমি অধিগ্রহন ও কৃষকদের জমির ন্যায্যমূল্যের কথা ঘোষণা করা হলেও ওই জমির ন্যায্যমূল্য না পাওয়ায় বাইপাসের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ কৃষকদের।মালদহের ৮১ নাম্বার জাতীয় সড়কের হরিশ্চন্দ্রপুর বাইপাস এর কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান প্রায় শতাধিক কৃষকেরা। সকাল থেকে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখানোর পর হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ এসে আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় কৃষকেরা।

গাজোল থেকে হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়কের শুরু হয়েছে বাইপাসের কাজ। সামসি থেকে মালতীপুর,মালতিপুর থেকে চাচোল ও চাচোল থেকে হরিশ্চন্দ্রপুর একই জায়গায় চলছে বাইপাস এর কাজ। বাইপাসের জন্য জমি অধিগ্রহন নিয়ে এর আগেও বহু আন্দোলন করেছে কৃষকেরা। কৃষকদের দাবি বাইপাসের জন্য যে জমি অধিগ্রহন করা হচ্ছে এবং তাদেরকে যে ঘোষণা করা হয়েছিল জমির মূল্য দেওয়া হবে কিন্তু আসলে সেই জমির তারা কোনো মূল্য পাচ্ছে না। যার ফলে সমস্যার সৃষ্টি। বেশ কিছুদিন আগে চাচোল এর কৃষকেরাও একই দাবিতে বিক্ষোভ দেখান। এদিনও হরিশ্চন্দ্রপুর এর শতাধিক কৃষকেরা তাদের জমির ন্যায্যমূল্যের দাবিতে ওই বাইপাস এর কাজ আটকে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Hot this week

কলকাতা পুরভোটের আগে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের একাংশের অনীহা, বিজেপির টিকিট পেতে তৎপর অনেকেই!

কলকাতা পুরসভার আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি শুরু...

চোরবাগানে ১৯ জনের মৃত্যু ‘ছোট্ট ঘটনা’! অধ্যক্ষের মন্তব্যে তীব্র বিতর্ক, সমালোচনার মুখে রথীন্দ্র বসু

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯...

‘কৃষ্ণের বাঁশি কোনও কাজের নয়, রামের ধনুকই আসল’, মন্তব্যে বিতর্কে বাগেশ্বর বাবা!

ফের বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা তথা বাগেশ্বর...

ওমান উপকূলে ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলা, প্রাণ গেল গুজরাটের নাবিকের! উদ্ধার ১৪ জন

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা নতুন করে বাড়তে...

Topics

‘কৃষ্ণের বাঁশি কোনও কাজের নয়, রামের ধনুকই আসল’, মন্তব্যে বিতর্কে বাগেশ্বর বাবা!

ফের বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা তথা বাগেশ্বর...

ওমান উপকূলে ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলা, প্রাণ গেল গুজরাটের নাবিকের! উদ্ধার ১৪ জন

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা নতুন করে বাড়তে...

Related Articles

Popular Categories