Wednesday, March 11, 2026
32.2 C
Kolkata

ডঃ কাফিল খানের মুক্তির দাবিতে প্রতিবাদ সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্টের

নিজস্ব সংবাদদাতা,এনবিটিভি: সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে ডাক্তার কাফিল খান ও সার্জিল উসমানীর অবিলম্বে মুক্তির দাবিতে বারাসাত সহ সন্দেশখালি, বসিরহাট, কাজিপাড়া, কারিগরপাড়া, চাপুড়িয়া ইত্যাদি জায়গায় সামাজিক দূরত্ব ও শারীরিক দুরত্ব এবং মাস্ক পরে প্লাকার্ডের ফেস্টুনের মাধ্যমে প্রতিবাদ হয়। উক্ত প্রতিবাদ কার্যে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক জনাব আবু সিদ্দিক খান, উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি,শিক্ষক আব্দুল ওয়াহিদ, বারাসাত সাব ডিভিশন কমিটির সহ সভাপতি হাফিজ সাজ্জাদ আলি, শিক্ষক মোবারক হোসেন, সেখ আজহার উদ্দিন, সেখ আফ্রীদী, পুলিশ কর্মী, সেখ বাবলু,আমির আলি, সিরাজুল ইসলাম,পলাশ চৌধুরী চৌধুরী। সম্পাদক আবু সিদ্দিক খান বলেছেন ডাক্তার কাফিল খান একজন নিরাপদ, কর্তব্যপরায়ন মানবিক ডাক্তার। বিশ্বব্যাপী চিকিৎসা জগতে যথেষ্ট সুনাম অর্জন করে ফেললে উত্তর প্রদেশ সরকারের কাছে হিংসা ও ইর্ষার শিকার হন।

গতবছর ১২ ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সি.এ.এ আইন বিরোধী আন্দোলনে বক্তব্য রাখার জেরে তাকে গ্রেফতার করা হয়। চলতি বছরে মে মাসের শেষ দিকে জামিন পেলেও আবার তাকে জাতীয় নিরপত্তা আইনে গ্রেফতার করা হয়। বর্তমানে জেলে তার করুন অবস্থা। সম্প্রতি তিনি চিঠি দিয়ে জানান জেলের মধ্যে নরকীয় যন্ত্রনা দেওয়া হচ্ছে মেরে ফেলার নোংরা ষড়যন্ত্রের শিকার চলছে। আগামীকাল তার সুনানী মামলা আছে। মুক্তির দাবি উঠছে। কেন্দ্র সরকার ও সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতির উপর পূর্ণ আস্থা নিঃশর্ত মুক্তির।

Hot this week

হায়দরাবাদে কাজ করতে গিয়ে মৃত্যু, মালদায় ফিরল পরিযায়ী শ্রমিকের মৃতদেহ

মালদহ জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাগিচাপুর...

শিডিউল না দেখিয়ে কাজ করায় স্থানীয় বাসিন্দাদের চাপে বন্ধ রাস্তা নির্মাণের কাজ! ‘সিপিএম-এর ষড়যন্ত্র’ দাবি তৃণমূলের

কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের বেহাল দশায় নাজেহাল এলাকাবাসীরা।...

প্রচারে নেমে কিশোরদের কাছে গিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করলেন বিজেপি নেতা সুরাজ কুমার সিং, তুঙ্গে বিতর্ক

পশ্চিমবঙ্গে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ...

Topics

হায়দরাবাদে কাজ করতে গিয়ে মৃত্যু, মালদায় ফিরল পরিযায়ী শ্রমিকের মৃতদেহ

মালদহ জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাগিচাপুর...

শিডিউল না দেখিয়ে কাজ করায় স্থানীয় বাসিন্দাদের চাপে বন্ধ রাস্তা নির্মাণের কাজ! ‘সিপিএম-এর ষড়যন্ত্র’ দাবি তৃণমূলের

কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের বেহাল দশায় নাজেহাল এলাকাবাসীরা।...

জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের জন্য ভারত থেকে গেল ৫ হাজার টন ডিজেল, ছ’মাসে লক্ষ্য ৯০ হাজার টন!

বাংলাদেশে জ্বালানি সরবরাহ বাড়াতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল...

“আমরা আছি বলেই আপনারা নিরাপদ ”—মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য ঘিরে রাজ্যের রাজনীতিতে...

Related Articles

Popular Categories