Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক না করলে মিলবে না দুয়ারে রেশন, লিঙ্ক করার বিভিন্ন পদ্ধতিগুলো দেখে নিন

পরীক্ষামূলকভাবে রাজ্যের কয়েকটি জায়গায় দুয়ারে রেশন প্রকল্প শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে পুরোপুরি এখনও শুরু হয়নি সব জেলায়। মনে করা হচ্ছে আগস্ট থেকেই শুরু হবে এই প্রকল্প, নবান্ন সূত্রে এমনটাই খবর। ভোটের আগে রাজ্যের প্রায় ৩ কোটি পরিবারের দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। আর সেটিই বাস্তবায়িত করতে কোন পদ্ধতিতে এই প্রকল্প চলবে তার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

তবে বড় বিষয় হল এই যে, এবার থেকে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করালে আর রেশন পাওয়া যাবে না। আর এটির ফলে কতজন গ্রহীতা রেশন তোলেন আর এমন কতজন ভুয়ো কার্ডের মাধ্যমে রেশন নেন তা বুঝতে পারবে সরকার। তবে কীভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন রাজ্যবাসী, তা জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। দেখে নেওয়া যাক কী কী উপায় রয়েছে-

 

১) রেশন দোকানে সরাসরি গিয়ে করা যাবে আধার-রেশন লিঙ্ক

২) এছাড়াও ১১ নম্বর ফরৃম ফিল আপ করে এরিয়া ইন্সপেক্টর এর কাছে জমা দিতে হবে

৩) food.wb.gov.in এই পোর্টালে গিয়ে নিজেই করতে পারবেন

৪) রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রে রেশন ও আধার কার্ড নিয়ে গেলেই লিঙ্ক করা যাবে

৫) হোয়াটসঅ্যাপ চ্যাট বুটেও আধার লিঙ্ক করা যাবে। ৯৯০৩০৫৫৫০৫ এই নম্বরে করতে হবে ম্যাসেজ

৬) এছাড়াও নতুন মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে এই রেশন-আধার লিঙ্কের জন্য। জুন মাসের শেষের দিক থেকে বাড়ি বাড়ি গিয়েও লিঙ্কের কাজ হবে।

 

এই মোবাইল অ্যাপ এর মাধ্যমে আরও বেশ কিছু সুবিধে পাওয়া যাবে

 

১) ই-রেশন কার্ড পাবেন গ্রাহকরা। সেক্ষেত্রে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে হবে

২) উপভোক্তার কার্ড যে কোনও জেলার হোক না কেন, রেশন তুলতে পারবেন রাজ্যের অন্য জেলার থেকেও

৩) তবে এবার থেকে নিজের রেশন নিজেই তুলতে পারবেন। অন্য কেউ তুলে নিতে পারবে না। সেক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবস্থা শুরু হচ্ছে

৪) ই-বিল এর সুবিধা মিলবে। মোবাইলেই সমস্ত বিল পাওয়া যাবে রেশনের

৫) অনলাইনেই পরিবারের সকলের নাম সংযুক্ত করা যাবে

৬) এমনকী ঠিকানা পরিবর্তনও করা যাবে মোবাইলের মাধ্যমেই

 

তবে এই অ্যাপের মাধ্যমে আরও অনেক ফিচার মিলবে। সেই সঙ্গে রাজ্যে খুব শিগগিরিই শুরু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প।

 

সূত্র : আজকাল

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories