Sunday, September 6, 2026
28 C
Kolkata

“আমরা কোন চোরকে হাসপাতালে চাইনা”, পোস্টার মেরে অভিনব বিক্ষোভ এলাকাবাসীর

এনবিটিভি, নদীয়াঃ “আমরা কোন চোর কে আমাদের হাসপাতালে চায়না”এবার শক্তিনগর জেলা হাসপাতালে রক্ত কেলেঙ্কারিতে অভিযুক্ত কৌস্তব কুন্ডু কে স্বাস্থ্য দপ্তর থেকে বগুলা হাসপাতালে স্থানান্তরিত করায় হাসপাতাল ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর।

উল্লেখ্য, কয়েক মাস আগে শক্তিনগর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের কালোবাজারিতে নাম জড়িয়ে পড়ে কৌস্তব কুন্ডু সহ আরো এক ব্লাড ব্যাংক কর্মীর। সেই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে কৃষ্ণনগর শহর।

বগুলা গ্রামীণ হাসপাতাল।

 বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবিতে জেলা শাসক এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয়। মূলত ওই তুই অভিযুক্তকে শক্তিনগর জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক থেকে স্থানান্তরিত করে একজনকে নবদ্দীপ হাসপাতাল এবং অন্য জনকে হাসপাতালে পাঠানো হয়।

এই খবর এলাকাবাসীর কাছে পৌঁছাতে বগুড়া এলাকার মানুষজন হাসপাতাল ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। গতকাল রাতে দীর্ঘক্ষন চলে এই বিক্ষোভ। বিভিন্ন ভাবে পোস্টার মারা হয় যেখানে লেখা রয়েছে ‘আমরা কোন চোরকে আমাদের হাসপাতালে ব্লাড ব্যাংকে চাইনা’। আরও লেখা আছে ‘ঘরের ছেলে ঘরে থাকুক, চোরকে দুরে রাখুন’।

তাদের দাবি যেখানে রক্ত সংকটে বিভিন্ন রোগীরা মৃত্যুর সঙ্গে লড়াই করছে সেই পরিস্থিতিতে রক্ত বিক্রি করা নিকৃষ্ট মানসিকতার কোন কর্মী আমাদের হাসপাতালে আসুক এটা আমরা কখনই মেনে নেব না।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories