খাদ্য এবং ওষুধের জোগানের জন্য ভারত ছাড়াও নতুন দেশের সন্ধান করছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু।
খাদ্য সামগ্রী এবং ওষুধ সংক্রান্ত সরঞ্জামের বিষয়ে মালদ্বীপ বরাবরই ভারতের উপর নির্ভরশীল। ২০১৮ সালে মালদ্বীপে প্রায় ১১ হাজার ৬ শত ৩১ কোটি টাকার সাহায্য পাঠিয়েছিল ভারত সরকার। কোভিড চলাকালীন টিকা সরাবরাহ করার পাশাপাশি মালদ্বীপে সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল করে দেওয়ার কৃতিত্বও ভারতের।
মূলত নরেন্দ্র মোদীরলাক্ষাদ্বীপ ভ্রমণের পর থেকেই ঘোলাটে হয়েছে পরিস্থিতি। ভারতীয় পর্যটকেরা মালদ্বীপে ভ্রমণ বয়কট করছেন। চিন সফর থেকে ফিরেই তিনি ভারতীয় সেনা সরানোর হুমকি দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এবার খাদ্য ও ওষুধ সংক্রান্ত বিষয়েও নয়া সিদ্ধান্ত নিতে চলেছে তার সরকার।
ইতিমধ্যেই মালদ্বীপের গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচনে পরাজিত হয়েছে মুইজ্জুর পিপল্স ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)। তার নিজের গড়েই প্রায় ৫ হাজার ভোটে পরাজিত হয়েছে তার দলীয় প্রার্থী। ওদিকে জয়লাভ করেছে ভারতঘেঁষা বিরোধী দলের নেতা। মালের মেয়র পদে বহাল হয়েছেন অ্যাডাম আজিম। তিনি মলদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) নেতা। উল্লেখ্য, এর আগে দীর্ঘদিন এই পদে বহাল ছিলেন মহম্মদ মুইজ্জু।


