Tuesday, March 10, 2026
29.1 C
Kolkata

রামমন্দিরের উদ্বোধনের দিন ‘সংহতি দিবস’ কর্মসূচি ঘোষণা মমতার

২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন পাল্টা কর্মসূচির ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওই দিনি সকালে কালীমন্দিরে পূজা দেবেন তিনি। এরপর পদযাত্রা করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে একটি জনসভা করবেন।

কলকাতায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনারা আমাকে বারবার জিজ্ঞাসা করছেন বিভিন্ন মন্দির নিয়ে। আমার এ নিয়ে কিছু বলার নেই। আমি সব সময় বলেছি, ধর্ম যার যার, উৎসব সবার।’ এরপরে তিনি ঘোষণা করেন, ২২ জানুয়ারি সকাল থেকে তিনি সর্বধর্ম সমন্বয়ে নানা কর্মসূচি পালন করবেন।

সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানে ২৩ জানুয়ারি (সুভাষচন্দ্র বসুর জন্মদিন) আছে, ২৬ (ভারতের প্রজাতন্ত্র দিবস) আছে। এবারে একটা দলের প্রোগ্রাম হবে ২২ জানুয়ারি। আমি নিজে একটা মিছিল করব। আমি প্রথমে (কালীঘাটের) কালীমন্দিরে যাব, কিন্তু সেখানে সবাই যাবে না। আমি সেখানে মা কালীকে পূজা দিয়ে হাজরা মোড় থেকে সব ধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে একটা মিটিং করব। সমাবেশে যোগদানের জন্য সবাইকে স্বাগত। সেখানে সব ধর্মের মানুষ উপস্থিত থাকবেন।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা মা কালীকে ছুঁয়ে এবং যাবতীয় মন্দির, মসজিদ, গুরু দোয়ারা, গির্জা ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে মিছিল করব। এটা হবে সংহতি মিছিল।’ একই সঙ্গে এটি যে বিজেপির মতোই একধরনের রাজনৈতিক কর্মসূচি হবে, তা–ও ঘোষণা করেন মমতা, ‘এটা আমাদের দলীয় প্রোগ্রাম। ২২ জানুয়ারি প্রতিটি জেলার প্রতিটি ব্লকে সম্প্রীতি মিছিল হবে, সবাইকে সঙ্গে নিয়ে।’

পশ্চিমবঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি পশ্চিমবঙ্গসহ দেশজুড়ে নানা অনুষ্ঠান পালনের ঘোষণার মধ্যেই পাল্টা কর্মসূচী দিলেন মমতা বন্দোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, তিনি ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না।

Hot this week

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

পুনেতে মুসলিম যুবকের উপর নির্যাতনের অভিযোগ, জোর করে গোবর খাওয়ানোর ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

মহারাষ্ট্রের পুনে শহর থেকে প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

Topics

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Related Articles

Popular Categories